চৈতা পাগলে হিমু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৈতা পাগল নাটকে যোগ দিলেন হিমু। চ্যানেলআইয়েপ্রচারিত ধারাবাহিক এই নাটকটিতে সম্প্রতি তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন। এখানে তাঁকে দেখানো হবে রওনক হাসানের প্রথম স্ত্রী হিসেবে। হোমায়রা হিমু বলেন, ‘নাটকটিতে কাজ করার ব্যাপারে বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে কথা হচ্ছিল। আমার নিজেরও নাটকটিতে কাজ করার বেশ আগ্রহ ছিল। অবশেষে গত সপ্তাহে শুটিংয়ের মধ্য দিয়ে তা পূরণ হয়েছে।’নাটকের নির্মাতা মাহফুজ আহমেদ বলেন, ‘অনেক দিন ধরে চিন্তাভাবনা ছিল হিমুকে নিয়ে কাজ করার। প্রচলিত ধারার বাইরে অন্য একটা গেটআপে হিমুকে নাটকে উপস্থাপন করা হয়েছে। আশা করছি, সবাই হেলেনা খাতুন চরিত্রটি বেশ ভালোভাবেই গ্রহণ করবে। তা ছাড়া নোয়াখালীর মেয়ে হিসেবে অভিনয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধাও পাচ্ছে সে।’