চৈতা পাগলে হিমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে প্রচারিত চলতি ধারাবাহিক 'চৈতা পাগল' নাটকে অভিনয় করছেন হোমায়রা হিমু। সম্প্রতি তিনি নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকে তঁাকে দেখানো হবে জুলহাস চরিত্রে অভিনয়কারী রওনক হাসানের প্রথম স্ত্রী হিসেবে। দেখা যাবে জুলহাস ও মদিনা (অহনা) বিয়ে করছেন। বিয়ের পরদিনই জুলহাসের প্রথম স্ত্রী হেলেনা খাতুন (হোমায়রা হিমু) এসে হাজির হন। এ নিয়ে বাড়িতে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে। ঘটতে থাকবে নানা ঘটনা।হোমায়রা হিমু বলেন, 'নাটকটিতে কাজ করার ব্যাপারে বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে কথা হচ্ছিল। আমার নিজেরও নাটকটিতে কাজ করার বেশ আগ্রহ ছিল। অবশেষে গত সপ্তাহে শুটিংয়ের মধ্য দিয়ে তা পূরণ হয়েছে।'মাহফুজ আহমেদ বলেন, অনেক দিন ধরে চিন্তা-ভাবনা ছিল হিমুকে নিয়ে কাজ করার। প্রচলিত ধারার একেবারে বাইরে অন্য একটা গেটআপে হিমুকে নাটকে উপস্থাপন করা হয়েছে। আশা করছি, সবাই হেলেনা খাতুন চরিত্রটি বেশ ভালোভাবেই গ্রহণ করবে। তা ছাড়া নোয়াখালীর মেয়ে হিসেবে অভিনয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধাও পাচ্ছে সে।'মাহফুজ আহমেদ নাটকটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করছেন।