চৈতা পাগলের হাফ সেঞ্চুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল চ্যানেল আইতে প্রচারিত হবে মাহফুজ আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক চৈতা পাগল। এদিন চৈতা পাগলের ৫০-তম পর্ব দেখানো হবে। নাটকটির পঞ্চাশতম পর্ব প্রচার উপলক্ষ্যে গতকাল শুক্রবার চ্যানেল আই কার্যালয়ে এক প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নাটকটির লেখক বৃন্দাবন দাস ও পরিচালক এবং অভিনেতা মাহফুজ ছাড়াও অভিনয়শিল্পী জয়া আহসান, রওনক হাসান, মাজনুন মিজান, লাক্স তারকা তাহসিন, মিশু সাব্বির, আরফান আহমেদ, কল্যাণসহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রীতি সম্মেলনে মাহফুজ আহমেদ চৈতা পাগল নাটক সর্ম্পকে বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেন।সবশেষে নাটকটির পঞ্চাশতম পর্বটি উপস্থিত সকলকে দেখানো হয়।