চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা বটমূলে কাল বৃহস্পতিবার নতুন বছরকে বরণ করবে ছায়ানট। সকাল সোয়া ছয়টা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
সুরের ধারা আজ বুধবার চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান আয়োজন করেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। চলবে মধ্যরাত পর্যন্ত। এবারের ভাবনা ‘নাটকের গান’। একই স্থানে সহস্র কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে কাল সকাল ছয়টায়। দুটি অনুষ্ঠানই পরিচালনা করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠান দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের জন্য ৩৬ ঘণ্টার অনুষ্ঠান আয়োজন করেছে এটিএন নিউজ। এই আয়োজন শুরু হবে আজ দুপুর ১২টায়। চলবে কাল রাত ১২টা পর্যন্ত। আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত থাকবে জলের গান আর ৯টা ৩০ থেকে রাত ১২টা মমতাজের গান। সঙ্গে থাকবে নানা কিছু। বৈশাখের প্রথম দিন হবে লাল-সাদা উৎসব। সারা দিন থাকবে বৈশাখী উৎসবের গান আর নাচ, থাকবে সাধারণ মানুষের কথা। দীপ্ত টিভিতে আজ রাত ১২টায় প্রচারিত হবে ‘বসন্তের শেষ রাত’। বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে কাল সকাল সাড়ে সাতটায়।