চোখ ভেসে যায় জলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে মাজহার উল মান্নানের আত্মজীবনীমূলক গ্রন্থ চোখ ভেসে যায় জলের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হলো গতকাল শনিবার। আলোচকেরা গ্রন্থটি সম্পর্কে বলেছেন, ‘নিরেট বাস্তব জীবনসংগ্রামের কাহিনি লেখকের স্বচ্ছ জীবনবোধ ও নির্মেদ বর্ণনায় উপভোগ্য সাহিত্যকর্ম হয়ে উঠেছে। লেখক বইটিতে গত শতকের মধ্যভাগ থেকে বর্তমান পর্যন্ত সময় ও সমাজের নানা দিক চমৎকারভাবে তুলে ধরেছেন।’ এ অনুষ্ঠানের আয়োজন করে বইটির প্রকাশনা উপলক্ষে গঠিত উৎসব আয়োজক কমিটি। আলোচনায় অংশ নেন অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ আনোয়ার হোসেন ও মফিদুল হক। সভাপতিত্ব করেন মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন উৎসবের আয়োজক কমিটির আহ্বায়ক ইমামুল আজম শাহী।বইটি সম্পর্কে লেখক বলেন, ‘আক্ষরিক অর্থে এটি কোনো আত্মজৈবনিক গ্রন্থ নয়। কারণ সে জন্য কাহিনি ও সময়ের যে নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা প্রয়োজন, তা এখানে অনুপস্থিত। এটি মূলত শূন্য থেকে শুরু করা একজন অতি সাধারণ মানুষের প্রতিকূল পরিবেশে পথ চলার একান্ত অনুভূতির সহজ-সরল কথকতা।’মাজহার উল মান্নান ১৯৪০ সালের ১৫ অক্টোবর গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। তিনি ৩৪ বছর বিভিন্ন কলেজে শিক্ষকতার পর ১৯৯৯ সালে কারমাইকেল কলেজ থেকে অবসরে যান।অনন্যা থেকে প্রকাশিত ১২০ পৃষ্ঠার এই বইটির মূল্য ১৫০ টাকা।