চোর বাজারে আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কোনো চেষ্টাই বাদ রাখেন না আমির খান। মিস্টার পারফেকশনিস্ট নামটা তো আর এমনি এমনি হয়নি। পিকে ছবির জন্য পুরোনো একটা রেডিও খুঁজতে তাই ইউনিটের লোকজনকে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। অনেক খুঁজে তেমন একটা রেডিও পাওয়া গেল মুম্বাইয়ের চোর বাজারে! অনেক আগে আমির এমন রেডিও দেখেছিলেন। আর সে রকমই চেয়েছিলেন। রাজকুমার হিরানির নতুন ছবি পিকের শুটিং চলছে রাজস্থানে। আমিরকে দেখা গেছে ব্লেজার আর স্কার্ট পরে সেই রেডিও হাতে। আইএএনএস।