চোরের খপ্পরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা মোশাররফ করিম চোরের পাল্লায় পড়েছেন। তবে খুব বেশি কিছু নিতে পারেনি। শুধু শখের মুঠোফোন সেটটি হারিয়েছেন তিনি। সঙ্গে হারিয়েছেন প্রয়োজনীয় সব ফোন নম্বর। তাই খুব প্রয়োজনেও এখন কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।মোশাররফ জানান, মানিকগঞ্জে একটি নাটকের শুটিং করতে গিয়েছিলেন তিনি। শুটিংয়ের ফাঁকে মুঠোফোন সেটটি চেয়ারের ওপর রেখেছিলেন। ফিরে এসে দেখেন, সেটটি নেই। এরপর সারা বিকেল অনেক খোঁজাখুঁজি করেও আর তা পাওয়া যায়নি।