চোয়ালের ব্যাথায় অস্থির সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোয়ালের ব্যাথাটা বড্ড ভুগাচ্ছে সালমানকে। গত দুই-তিন মাস ধরে ব্যাথাটা থেকে থেকেই হচ্ছে। ব্যাথার কারণে কিছু খেতেও পারছেন না ঠিকমতো। চিকিত্সা করাতে কাল শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘বডিগার্ড’ ছবির অভিনেতা সালমান খান। সপ্তাহখানেক আগেই শোনা গিয়েছিল, তিনি অসুস্থ। হাসপাতালে ভর্তি হয়েছেন। গণমাধ্যমে এমন খবর প্রচারের পর তাঁর পরিবারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। সালমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, চোয়ালের এই ব্যাথা তাঁর সাত বছরের পুরোনো। মাঝেমধ্যে চোরাগুপ্তা হামলা চালায় এটা। কয়েক বছর ব্যাথাটা ছিল না। তিন মাস ধরে এটা জ্বালাচ্ছে খুব। প্রচণ্ড ব্যাথা নিয়েই গত সপ্তাহে সালমান প্রথমে লীলাবতি হাসপাতালে এবং সেখান থেকে পরে সাইফি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু পরিবারের সবাই বিষয়টি গোপন রাখেন। সালমানের ভাই সোহেল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁর ভাই আগামী ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবেন। সেখানে তিনি চোয়ালের চিকিত্সা করাবেন। মুম্বাই মিরর।