চৌরাশিয়ার বৃন্দাবন গুরুকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত বাঁশিশিল্পী হরিপ্রসাদ চৌরাশিয়া এবার দেশ-বিদেশের ছাত্রছাত্রীদের শাস্ত্রীয় সংগীত শেখানোর জন্য প্রতিষ্ঠা করেছেন ‘বৃন্দাবন গুরুকুল’। ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের কাছে ঘাটিকিয়ায় রোববার এই গুরুকুলের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। পাঁচ একর জমির ওপর করা হয়েছে এই গুরুকুল।১৯৫৬ সালে ওড়িশার কটকে অল ইন্ডিয়া রেডিওতে বাঁশিশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল হরিপ্রসাদ চৌরাশিয়ার। এখন তাঁর বয়স ৭২ বছর।রোববার সকালে অমিতাভ বচ্চন স্ত্রী জয়াকে সঙ্গে নিয়ে ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যান। মন্দিরে মিনিট বিশেক অবস্থান করেন তাঁরা। এ সময় তিনি পুরোহিতদের কাছ থেকে মন্দিরের মাহাত্ম্য জেনে নেন।