চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজলের দিনরাত্রির দৃশ্যে তারিন ও তন্ময়। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করেন এভারেস্ট বিজয়ী সজল খালেদ। সরকারি অনুদান পাওয়া ছবিটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে ঈদের দিন বেলা আড়াইটায়।
কাজলের দিনরাত্রির দৃশ্যে তারিন ও তন্ময়। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করেন এভারেস্ট বিজয়ী সজল খালেদ। সরকারি অনুদান পাওয়া ছবিটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে ঈদের দিন বেলা আড়াইটায়।

শুকনো পাতার ভালোবাসা
চ্যানেল আইয়ে ঈদের দিন বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে টেলিছবি শুকনো পাতার ভালোবাসা। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন নোবেল, বিন্দু, তাহসিন, ডা. এজাজ, সাজ্জাদ প্রমুখ। মানুষের জীবনে ভালোবাসা এবং বাস্তবতা—এই দুটি বিষয়কে নিয়ে গল্প এগিয়ে যায়। পুরো টেলিছবিটি চিত্রায়িত হয়েছে সুইজারল্যান্ডে।

আঙুল
চ্যানেল আইয়ে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক আঙুল। লিখেছেন হুমায়ূন আহমেদ, পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন সামিহা, ফারুক আহমেদ, জুয়েল রানাসহ আরও অনেকে। মোবারকের হাতে তিনটি আঙুল নেই। তাই পরিবার থেকে শুরু করে আত্মীয়স্বজন, বন্ধু—সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। হঠাৎ একটি নাটকে অভিনয়ের সুযোগ আসে তার। নাটকটিতে তিন আঙুলবিহীন একজন অভিনেতা প্রয়োজন।

 ফর দ্য পিপল

চ্যানেল আইয়ে ঈদের দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ফর দ্য পিপল। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন তারিক আনাম খান, মোশাররফ করিম, বন্যা মির্জাসহ অনেকে। গ্রামের ক্ষমতাশালী একদল মানুষের নিপীড়ন আর শোষণের বিরুদ্ধে একজন যুবক রুখে দাঁড়ায়। এখানে তারিক আনাম খান একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।

কৃষকের ঈদ আনন্দ

চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে তৃণমূল কৃষকদের অংশগ্রহণে গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে কুমিল্লার তিতাস উপজেলার কাঠালিয়া নদীর পাড়ে মোহনপুরের প্লাবনভূমিতে।

অসময়

পুরাঘটিত বর্তমান টেলিছবির দৃশ্যে অপি করিম। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন গোলাম কিবরিয়া। চ্যানেল আইয়ে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে টেলিছবিটি।
পুরাঘটিত বর্তমান টেলিছবির দৃশ্যে অপি করিম। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন গোলাম কিবরিয়া। চ্যানেল আইয়ে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে টেলিছবিটি।


চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক অসময়। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন মামুনুর রশীদ, ভাবনা, লায়লা হাসান প্রমুখ। থ্রিলার ও রহস্যে ঘেরা গল্প। সময়ের কাজ অসময়ে করলে যে ফলাফল পাওয়া যায়, তা ফুটে উঠেছে নাটকে। মানুষের জীবনে এমন অনেক সময়ই আসে, যা আসলেই প্রত্যাশিত নয়। এমনকি সেই সময়টা আসলেই ‘অসময়’।

বিয়ের বয়স বারো
চ্যানেল আইয়ে ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক বিয়ের বয়স বারো। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু, সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, আল মনসুর, সিদ্দিক প্রমুখ। কাজের চাপে যদি কেউ বিশেষ কোনো দিনের কথা ভুলে যায়, আর সেটা যদি হয় বিবাহবার্ষিকী, তাহলে তুলকালাম কাণ্ড তো হবেই। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার স্ত্রী বেলা কঠিন সিদ্ধান্ত নিয়েছে।

ভালো থাকার সহজ উপায়

চ্যানেল আইয়ে ঈদের পরদিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত নাটক ভালো থাকার সহজ উপায়। লিখেছেন ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, আল মামুন, সাবেরী আলম, মীম, নাঈম, সাগর হুদা প্রমুখ। অনভিপ্রেত এক ঘটনায় অদ্ভুত পরিস্থিতির তৈরি হয় মাহতাব সাহেবের সংসারে। বিভিন্ন জটিলতার মাঝে ফুটে ওঠে সমাজ, সংসার আর দেশের চিত্র। একপর্যায়ে পুরো সংসারের কার্যক্রম স্থবির হয়ে যায়। তখন সবাই অনুধাবন করে, সংসার সবার, সবাই মিলেমিশে এই সংসারের উন্নতি করতে হবে।

সরীসৃপ

চ্যানেল আইয়ে ঈদের পরদিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি সরীসৃপ। লিখেছেন ইরাজ আহমেদ, পরিচালনায় মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, সাজ্জাদ প্রমুখ।

তামিম ও লিনার প্রেমের বিয়ে। বিয়ের পর নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তামিম। স্ত্রী লিনার অভিযোগ, তামিম আর আগের মতো তাকে ভালোবাসে না। এদিকে তামিমের ধারণা, স্বামী-স্ত্রীর ভালোবাসার রং ছড়িয়ে থাকে সংসারের সবদিকে। এমনই টানাপোড়েনের মাঝে লিনার সঙ্গে দেখা হয় আবিরের। এই আবির আর লিনা একসঙ্গে পড়ত। এবার আবিরের প্রতারণার ফাঁদে পা দেয় লিনা।