চ্যানেল আই
মীরার দিন-রাত্রিচ্যানেল আইয়ে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক মীরার দিন-রাত্রি। রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। নাটকে মীরার চরিত্রে অভিনয় করেছেন শাওন। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, শাহেদ, আবদুল্লাহ রানা, জুয়েল রানা প্রমুখ।বিয়ের পরও মীরার স্বভাব এতটুকু বদলায়নি। যেখানে যায়, সেখানেই অপ্রত্যাশিত কিছু ঘটায়। এমনই একটি ঘটনায় স্বামী তার ওপর আস্থা হারায়। কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে। আর তখন এমনই একটি ঘটনা ঘটে, যার স্বপ্ন দেখেছে মীরা অনেক দিন। কিন্তু স্বামীর সিদ্ধান্তের কারণে তা কি শুধু স্বপ্নই থেকে যাবে?আলাপীচ্যানেল আইয়ে ঈদের দিন রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক আলাপী। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন সুমাইয়া শিমু, চিত্রলেখা গুহ, মনিরা মিঠু, মোহাম্মদ বারী ও নাফা।জৈন্তাবুড়ি শহরের বাসায় বাসায় কাজের মেয়ে সরবরাহ করে। গ্রাম থেকে দরিদ্র অসহায় মেয়েদের নিয়ে এসে কাজের মেয়ের চাকরি দেয়। এটাই তার ব্যবসা। এক বাসায় ছয় মাসের বেশি রাখে না কাউকে। সৎ মা আর দরিদ্রতার সঙ্গে লড়াই করে জৈন্তাবুড়ির হাতে পড়ে আলাপী। বেশি টাকা লাভের আশায় জৈন্তাবুড়ি তাকে শিখিয়ে-পড়িয়ে এনে গছিয়ে দেয় এক পরিবারের কাছে। এখানে নিজেকে গ্রামের সহজ-সরল নারী হিসেবে পরিচয় দেয় আলাপী। অভিনয় ভালোই চলছিল। কিন্তু একসময় ধরা পড়ে যায় আলাপী। গভীর রাতে গৃহকর্ত্রী তাকে বহিষ্কার করে। কোথায় যাবে আলাপী? সেও স্বপ্ন দেখত জৈন্তাবুড়ির মতো মানুষ নিয়ে ব্যবসা করবে। কী হবে সেই ব্যবসার? গহীনে শব্দচ্যানেল আইয়ে ঈদের দিন বেলা একটা ৩০ মিনিটে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গহীনে শব্দ। ছবির চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। অভিনয় করেছেন কুসুম শিকদার, ইমন প্রমুখ।হূদয়ের ছবিচ্যানেল আইয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে নাটক হূদয়ের ছবি। রচনা ও পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহিদুল আলম সাচ্চু, তরু মোস্তফা, শিরীন বকুল, শাহীন হাসান, শামীম প্রমুখ।মনের কথা যদি ছবি হয়ে প্রিন্ট হয়ে যেত, তাহলে সমাজের কতই না উপকার হতো। তবে এ কথাও সত্য, মাঝেমধ্যে এসব ছবি অনেক কুৎসিত হয়ে দেখা দেয়। এ কারণে কারও কারও জীবন যেন হয়ে ওঠে বিড়ম্বনার। এমনই গল্প নিয়ে নাটকটি। নিউইয়র্কচ্যানেল আইয়ে বৃহস্পতিবার বিকেল তিনটা পাঁচ মিনিটে দেখানো হবে টেলিছবি নিউইয়র্ক। রচনা ও পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। অভিনয়ে নওশীন, চঞ্চল চৌধুরী, নাহিয়ান প্রমুখ।বিয়ে করে নওশীন ও চঞ্চল এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। তাঁদের একটা বাচ্চাও হয়েছে। অনেক স্বপ্ন নিয়ে তাঁরা একদিন নিউইয়র্কে পাড়ি দিয়েছিলেন। হঠাৎই তাঁদের বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। আর এ সমস্যার চিকিৎসা শুধু যুক্তরাষ্ট্রেই আছে। কিন্তু অবৈধভাবে যাওয়ার কারণে বাচ্চার চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়েন তাঁরা। আদালতের রায়, কোনোভাবেই তাঁরা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। ওদিকে যুক্তরাষ্ট্র ছেড়ে গেলে বাচ্চার চিকিৎসাও হবে না। স্বপ্নভঙ্গ আর বাচ্চার জন্য হতাশায় ভুগতে থাকেন তাঁরা দুজন। লাভ স্টোরি ২০২০চ্যানেল আইয়ে বৃহস্পতিবার রাত নয়টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক লাভ স্টোরি ২০২০। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন অপূর্ব, তানজিকা, শখ, মৌনতা, প্রীসিলা পারভীন প্রমুখ।২০২০ সালে যদি এমন হয়, নারী শাসন করছেন বিশ্ব সংসার। পরিবারের কর্তা তিনি, অফিস, আদালত সব। তখন পুরুষের ভূমিকা কেমন, কত প্রকার ও কি কি হতে পারে—সেই গল্প নিয়েই নাটকটি।কৃষকের ঈদ আনন্দচ্যানেল আইয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটায় দেখানো হবে গেম শো কৃষকের ঈদ আনন্দ। গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। চাঁদপুর সদরের মেঘনা পাড়ে আয়োজন করা হয়েছে এবারের গেম শোটি। ভাঙনকবলিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা, দুঃখ-দুর্দশার গল্প থাকছে এই আয়োজনে। অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে জেলে পল্লির নিবিড় জীবনগাথা। প্রতিযোগিতার মধ্যে রয়েছে বালিশ লড়াই, কলাগাছে ওঠা, বাঁশের ওপর হাঁটা, শিশুদের ঝটপট পোশাক পরা, মহিলাদের মার্বেল দৌড়, দ্বিমুখী দৌড়, ঈদের বধূ সাজ ও ইলিশ ভাজা।বাতাস যখন খুঁজে পেল কাশবনচ্যানেল আইয়ে শুক্রবার রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক বাতাস যখন খুঁজে পেল কাশবন। রচনা ও পরিচালনা করেছেন ঈশিতা। অভিনয় করেছেন কুসুম সিকদার, হিল্লোল, নাঈম ও শিহাব। এরা চারজনই খুব কাছের বন্ধু। স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়ার আগের দিন নাঈমের বাবা মারা যায়। শেষ পরীক্ষা না দিয়েই তাকে চলে যেতে হয় গ্রামে। গত ছয় বছরে এবারই প্রথম নাঈমকে ছেড়ে অন্য তিনজন পার করল এতটা সময়। নাঈমের এই অনুপস্থিতি নতুন এক উপলব্ধির জন্ম দেয় সবার মনে। আর এই উপলব্ধি নিয়েই নাটকটির গল্প।ডুবসাঁতারচ্যানেল আইয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ডুবসাঁতার। এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। অভিনয় করেছেন জয়া আহসান, শেহজাদ চৌধুরী, অমোক ব্যাপারী, ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার শুভ, বোংশু হোর, তিন্নি, স্বাধীন খসরু, সুষমা সরকার, স্বাগতা প্রমুখ।