চ্যানেল আই রবীন্দ্রমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই ষষ্ঠবারের মতো আয়োজন করেছে ‘রবীন্দ্রমেলা’। এবারের রবীন্দ্রমেলায় আজীবন সম্মাননা ও স্মারক প্রদান করা হবে।গতকাল শনিবার চ্যানেল আই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির মুখ্য বাণিজ্য কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, চিত্রশিল্পী হাশেম খান, কবি আসাদ চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী মেলায় থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল। মেলা চলাকালে দেশের প্রথিতযশা শিল্পীরা রবীন্দ্রনাথের ছবি আঁকবেন। মঞ্চে থাকবে রবীন্দ্রসংগীত, রবীন্দ্র নৃত্যনাট্য, কবিতা আবৃত্তি, রবীন্দ্রবিষয়ক আলোচনা ইত্যাদি।