চ্যানেল আইতে ঈশিতা ও নওশীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে যোগ দিচ্ছেন অভিনয়শিল্পী ঈশিতা ও নওশীন। আগামীকাল সোমবার থেকে তাঁরা এখানে কাজ শুরু করবেন। তবে তাঁরা কোন বিভাগে কাজ করবেন, তা নিশ্চিত করে জানা যায়নি। ঈশিতা ও নওশীন জানান, এ ব্যাপারে আগামীকাল সোমবারই সবকিছু জানতে পারবেন তাঁরা।নওশীনের জন্য চ্যানেল আইতে যোগদান প্রথম হলেও ঈশিতা এর আগে এ প্রতিষ্ঠানে কাজ করেছেন। ঈশিতা জানান, মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চ্যানেল আইতে কর্মজীবন শুরু করেন তিনি। তবে তিনি চ্যানেল আই সেরা কণ্ঠ, লাক্স-চ্যানেল আই সুপারস্টার এবং লাক্স-চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।আবারও চ্যানেল আইতে যোগদান প্রসঙ্গে ঈশিতা বললেন, ‘এর আগে প্রায় সাড়ে চার বছর এখানে কাজ করেছি। এবারও নতুনভাবে ভালো কিছু করার চেষ্টা থাকবে।’নওশীন বলেন, ‘কিছুদিন ধরে চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছিল। অবশেষে তা চূড়ান্ত হয়েছে। চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার জন্য খুব ইতিবাচক একটি দিক।’