চ্যানেল আইতে দুটি নতুন ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ থেকে শুরু হচ্ছে দুটি নতুন ধারাবাহিক নাটক ফ্যাশন এবং চন্দ্রশেখর মেঘবতী। ফ্যাশন ধারাবাহিকটি নির্মাণ করেছেন শাহেদ শরীফ খান। ফ্যাশন ওয়ার্ল্ড নিয়ে তৈরি এই নাটকের কাহিনি লিখেছেন মোস্তফা সৌদ। এতে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার স্বর্ণা ও তাহসিন, অভিত, জ্যোৎস্না, জয়, আলিফ, মিথি, নূপুর, আল মামুন প্রমুখ। ধারাবাহিকটি দেখানো হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায়।চন্দ্রশেখর মেঘবতী ধারাবাহিকটির কাহিনি লিখেছেন মঞ্জুর আহমেদ। পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, চঞ্চল চৌধুরী, ফখরুল হাসান বৈরাগী ও সাদেক বাচ্চু। এই নাটকটি দেখানো হবে বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে।