চ্যানেল আইতে 'বইমেলা সরাসরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমিতে আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা’ থেকে প্রতিদিন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। অনুষ্ঠানের নাম ‘বইমেলা সরাসরি’। সহযোগিতা করছে আইএফআইসি ব্যাংক। এ আয়োজনের বিস্তারিত জানাতে গতকাল সোমবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার ও অনুুষ্ঠানটির প্রধান উপস্থাপক লুৎফর রহমান রিটন।
অনুষ্ঠানে থাকবে লেখক, পাঠক ও প্রকাশকের সাক্ষাৎকার, নতুন বইয়ের পরিচিতি আর মেলার খবর। প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। প্রচারিত হবে বিকেল সাড়ে পাঁচটায়।