চ্যানেল আইতে ‘মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান
৩ ডিসেম্বর লালবাগ কেল্লায় অনুষ্ঠিত ‘৬ষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ দুপুর দুইটা ৪০ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে।এ বছর আজীবন সম্মাননা দেওয়া হয় ফিরোজা বেগমকে। অন্যান্য বিভাগের পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন উচ্চাঙ্গ সংগীতে (যন্ত্র) গাজী আবদুল হাকিম, উচ্চাঙ্গ সংগীতে (কণ্ঠ) ফেরদৌসী রহমান, রবীন্দ্রসংগীতে সাদি মহম্মদ ও লিলি ইসলাম, নজরুলসংগীতে খায়রুল আনাম শাকিল ও শহীদ কবীর, লোকগীতিতে (পল্লি/মরমি) শিমূল ইউসুফ ও ফকির টুনটুন শাহ, আধুনিক গানে এন্ড্রু কিশোর ও সিঁথি, ছায়াছবির গানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও দ্য ডিরেক্টর, ব্যান্ড সংগীতে ওয়ারফেইজ ও শূন্য, গীতিকার হিসেবে দীপ্ত ও রবিউল ইসলাম, নবাগত (গায়ক/গায়িকা) পরশমণি ও নাজু, শব্দ প্রকৌশলী হিসেবে শাকিল রেজা, কভার ডিজাইনে ওভাল কমিউনিকেশনস ও সব্যসাচী হাজরা, সংগীত পরিচালক হিসেবে বাপ্পা মজুমদার ও এস পুলক, মিউজিক ভিডিও পরিচালনায় আফজাল হোসেন ও গাজী শুভ্র। এ অনুষ্ঠানে গান করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মৃদুল কান্তি চক্রবর্তী, লিলি ইসলাম, সাদি মহম্মদ, সাদিয়া আফরিন মল্লিক, ফকির আলমগীর, পিলু মমতাজ, ফেরদৌস ওয়াহিদ, আরফিন রুমী, নীলা, কণা, বালাম, ইন্দ্রমোহন রাজবংশী, দিলরুবা খান, কিরণ চন্দ্র রায়, ফরিদা পারভীন, শাফিন আহমেদ, ইমন সাহা, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী ও আগুন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজাল হোসেন আর তাঁকে সহযোগিতা করেন মৌসুমী বড়ুয়া।