চ্যানেল আইয়ে নজরুল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল মেলার আয়োজন করেছে চ্যানেল আই। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির পৃষ্ঠপোষকতায় এই মেলা শুরু হবে বেলা ১১টায় তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনের খোলা চত্বরে। অধ্যাপক রফিকুল ইসলাম ও শিল্পী মুস্তাফা জামান আব্বাসীকে চ্যানেল আই পদক প্রদান করা হবে। গতকাল মঙ্গলবার চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের এসব জানানো হয়। এতে বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি আসাদ চৌধুরী, ইমদাদুল হক মিলন প্রমুখ।মেলায় প্রায় ২০টি স্টলে থাকবে। মঞ্চে পরিবেশিত হবে নজরুলসংগীত, নজরুল নৃত্যনাট্য, কবিতা আবৃত্তি ও নজরুলবিষয়ক আলোচনা।