চ্যানেল আইয়ে বিজ্ঞানচিন্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল প্রকাশিত হয়েছে প্রথম আলো পরিবারের নতুন মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার প্রথম সংখ্যা। এ উপলক্ষে আজ সন্ধ্যা ছয়টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেবা ইসলাম সিরাজ এবং বিজ্ঞানচিন্তা সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান। আজ সন্ধ্যা ছয়টায় চোখ রাখুন চ্যানেল আইয়ে।