চ্যানেল আইয়ে রাজকীয় বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে। বিয়ের পুরো অনুষ্ঠানটি বাংলাদেশের দর্শকদের সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। গতকাল বুধবার চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, কাল বাংলাদেশ সময় দুপুর একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রাজকীয় এই বিয়ের পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে।