চ্যানেল আইয়ে ‘গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ ও ২০১১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন সাকিব আল হাসান। ২০১১ সালে ‘পাঠকের ভোট সেরা’ পুরস্কারটিও পেয়েছেন তিনি। পুরস্কার নেওয়ার পর ক্রিকেটের এই অলরাউন্ডার তাঁর অনুভূতি জানিয়েছেন শারমিন লাকির কাছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিন বছরের ক্রিকেট, গলফ, ফুটবল, কারাতে, সাঁতার, শ্যুটিং, সাইক্লিং ও দাবার সেরা ক্রীড়াবিদদের দেওয়া হয় এই পুরস্কার। ১১ জুন রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার ফাঁকে ছিল মাহাদি ও এলিটার গান আর আরেফিন শুভ ও তমা মির্জার নাচ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাবিবুল বাশার ও শারমিন লাকি। চ্যানেল আইয়ে আজ সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।