চ্যানেল আইয়ে ‘বিশ্বকাপ ক্রিকেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগাতে চ্যানেল আই একটি গান তৈরিসহ কয়েকটি অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে। জানা গেছে, চ্যানেল আইয়ের ‘জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ’ গানটি লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী। গানটিতে কণ্ঠ দিয়েছেন দুরবিন ব্যান্ডের সদস্যরা। হিমেল আশরাফের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ, মুহম্মদ জাফর ইকবাল, জুয়েল আইচ, আনিসুল হক ও হাবিবুল বাশার।ক্রিকেট নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক মার ছক্কা। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান।ময়মনসিংহের শম্ভুগঞ্জ উপজেলার চরপুলিয়ামারিতে তৈরি হলো কৃষকের বিশ্বকাপ ক্রিকেট ২০১১।ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফাইল অনুষ্ঠানে ১৯৭৫ থেকে ২০০৭ পর্যন্ত অনুষ্ঠিত সব কটি বিশ্বকাপ ক্রিকেটের ওপর থাকছে পর্যালোচনা। উপস্থাপনা করবেন রকিবুল হাসান। এই অনুষ্ঠানের বেস্ট অব দ্য বেস্ট পর্বে থাকবে সুনীল গাভাস্কার, ম্যাকগ্রা আর ওয়াসিম আকরামের দৃষ্টিতে নয়টি বিশ্বকাপ ক্রিকেটের ওপর মতামত। ওভার বাউন্ডারি অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশে অনুষ্ঠিত খেলাগুলোর বিরতিতে। উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া। বিশ্বকাপ চলার সময়ে প্রতিদিন সন্ধ্যা সাতটা ও রাত সাড়ে ১০টায় থাকবে বিশ্বকাপ নিউজ নামে আলোচনা। বিশ্বকাপ চলাকালীন সেরা আট পর্বের নানা দিক নিয়ে থাকবে সুপার এইট। গ্রামীণফোন ক্রিকেট ওয়ার্ল্ড অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের ওপর থাকবে আলোচনা।