চ্যানেল আইয়ের আজ জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ চ্যানেল আইয়ের জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে আজ সারা দিন প্রচার করা হবে নানা অনুষ্ঠান। সকাল নয়টায় তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে শুরু হবে জন্মদিনের অনুষ্ঠান। চ্যানেল আই ভবনের উন্মুক্ত মঞ্চ আর স্টুডিও থেকে সারা দিন প্রচারিত হবে গান, আবৃত্তি, নাচ, শুভেচ্ছা জানানো আর নানা বিষয়ের ওপর আলোচনা। দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কাটা হবে সন্ধ্যা সাতটায়। সন্ধ্যায় প্রচারিত হবে হুমায়ূন আহমেদের গল্প থেকে নাটক অতিথি। নাটকটি পরিচালনা করেছেন জুয়েল রানা। এতে অভিনয় করেছেন চম্পা, আহমেদ রুবেলসহ আরও অনেকে। এদিকে জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।