চ্যানেল আইয়ের উন্মুক্ত সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ অক্টোবর চ্যানেল আই ১৪ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে চ্যানেল আই দুই সপ্তাহজুড়ে উন্মুক্ত সেমিনারের আয়োজন করেছে। গতকাল শনিবার ‘চলচ্চিত্রশিল্পের প্রচার, প্রসার ও উন্নয়নে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক বিষয় দিয়ে শুরু হয় এ সেমিনার। বিকেল চারটায় চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে অংশ নেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চাষী নজরুল ইসলাম, কে এম আর মঞ্জুর, মোহাম্মদ হান্নান, শহীদুল ইসলাম, আবদুল লতিফ, মহিউদ্দিন ফারুক, কাজী হায়াত, সোহানুর রহমান, মতিন রহমান, শাহ আলম, খালিদ মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ আওলাদ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন শাইখ সিরাজ।