চ্যানেল আইয়ের ‘বৈশাখী মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চ্যানেল আই প্রচার করেছে নানা অনুষ্ঠান। পাশাপাশি তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের ভবন চত্বরে আয়োজন করা হয় ‘বৈশাখী মেলা’। এ মেলার সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণফোন। মেলা শুরু হয় সকাল সাড়ে ১০টায়।ফরিদুর রেজা সাগরের শুভেচ্ছা বক্তব্যের পর বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মোস্তফা জামান আব্বাসী, আসমা আব্বাসী, ফেরদৌসী রহমান, ফেরদৌস আরা, হাশেম খান, মনিরুল ইসলাম, সৈয়দ হাসান ইমাম, রাহাত খান, অজয় দাশগুপ্ত, রেজানুর রহমান, সাইফুল আলম, ফজলুল আলম, রফিক আজাদ, মোঃ সামাদ, কাজী আরিফ, মেজর কামরুল ইসলাম, আবদুল হামিদ, দিলারা জামানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। মেলায় খোলা প্রাঙ্গণে তৈরি মঞ্চে গান করেন শাহীন সামাদ, ফেরদৌস আরাসহ আরও অনেকে। ছিল একক ও দলীয় পরিবেশনা, রবীন্দ্র নৃত্যনাট্য, কবিতা আবৃত্তি ও বৈশাখ নিয়ে আলোচনা। মেলায় ছিল দেশীয় পণ্যের দেড় ডজন স্টল।বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে চিত্রাঙ্কন করেন চিত্রশিল্পীরা।বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলা সরাসরি দেখানো হয় চ্যানেল আইতে।