চ্যানেল নাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্পেশাল ডেট’ অনুষ্ঠানে সাকিব আল হাসান, তিশা ও মোশাররফ করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন। চ্যানেল নাইনে ঈদের দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে আড্ডার এই অনুষ্ঠানটি।
‘স্পেশাল ডেট’ অনুষ্ঠানে সাকিব আল হাসান, তিশা ও মোশাররফ করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন। চ্যানেল নাইনে ঈদের দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে আড্ডার এই অনুষ্ঠানটি।

কবিতার নারী, অকবিতার নারী

চ্যানেল নাইনে ঈদের দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি কবিতার নারী, অকবিতার নারী। লিখেছেন সৈয়দ জিয়া উদ্দিন, পরিচালনা করেছেন গোলাম মোক্তাদির শান। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নওশাবা, স্বর্ণা প্রমুখ। বনলতা সেন, সুরঞ্জনা, সুদর্শনা, শ্যামলী, সুচেতনা, সুজতা—জীবনানন্দ দাশের এই নারী চরিত্রগুলোকে নিয়ে ঘোরে পড়ে যায় সাইদুর। একসময় বনলতা সেন আর সুরঞ্জনা তার কাছে আসে। সাইদুর ঠিক করতে পারে না, সে কাকে বেশি ভালোবাসবে। অফিসের কাজে তার মন বসে না। সহকর্মীরা তাকে অস্বাভাবিক ভাবতে শুরু করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার বাস্তব জীবনে ফিরে আসতে চায় সাইদুর নিজেই।

 ব্লাফ মাস্টার

চ্যানেল নাইনে ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা ৫৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ব্লাফ মাস্টার। এই ধারাবাহিকের পাঁচটি পর্বে থাকছে পাঁচটি গল্প। ঈদের দিন প্রচারিত হবে ফেসবুক, ঈদের পরদিন সোনার মোহর এবং তৃতীয় দিন সৌদি রিয়াল। সব কটি পর্ব পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম।

নিভৃতে যতনে

চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত আটটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক নিভৃতে যতনে। লিখেছেন জাকির হোসেন, পরিচালনা করেছেন সুস্ময় সুমন। অভিনয় করেছেন স্বাগতা, কল্যাণ প্রমুখ। জয় চারুকলার ছাত্র। সুবর্ণা আলোকচিত্রী। প্রথম দেখায় জয় সুবর্ণার প্রেমে পড়ে যায়। সুবর্ণার স্বামী একজন চিকিৎসক। বিদেশে আছে। একদিন শোনা যায়, দুর্ঘটনায় নিহত হয়েছে জয়। সুবর্ণা ভাবে, জয় কি তার জন্যই আত্মহত্যা করেছে?

আহ! সমুদ্র

চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক আহ! সমুদ্র। লিখেছেন ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। অভিনয় করেছেন তারিন, তুহিন (শিরোনামহীন), মাহমুদ তারেক প্রমুখ। ফারিয়া ও আসিফ মধুচন্দ্রিমা কাটাতে কক্সবাজারে যায়। ঢাকায় ফেরার আগের দিন আসিফ ও ফারিয়া সমুদ্রে নামে। আসিফ ফারিয়াকে নিয়ে সমুদ্রের গভীরে যেতে চায়। ফারিয়া ভয়ে নীল। একসময় আসিফের হাত ছেড়ে চলে আসে।

দ্য গ্রেট মামা সেন্টার

নূপুর নাটকে সজল ও নিপুণ। চ্যানেল নাইনে ঈদের দিন রাত ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন দাউদ হোসেন, পরিচালনা করেছেন পার্থ সরকার
নূপুর নাটকে সজল ও নিপুণ। চ্যানেল নাইনে ঈদের দিন রাত ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন দাউদ হোসেন, পরিচালনা করেছেন পার্থ সরকার


চ্যানেল নাইনে ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক দ্য গ্রেট মামা সেন্টার। লিখেছেন সৈয়দ জিয়া উদ্দিন, পরিচালনা করেছেন রেজওয়ান আলম। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, নিশো, ফারাহ রুমা, জ্যোতিকা জ্যোতি, মাহমুদুল ইসলাম প্রমুখ। জ্যোতিষবিজ্ঞানী জয়ন্ত মহাল, শারীরবিজ্ঞানী শাহ মাওলা এবং মনোরোগ বিজ্ঞানী ছদু মণ্ডল কনসালটেশন সেন্টারের মালিক। তিনজনই বিপত্নীক। সবার কাছে তারা মামা। অদ্ভুত সব সমস্যা নিয়ে মানুষজন এই সেন্টারে আসে আর এখান থেকে অদ্ভুত সব বুদ্ধি নিয়ে সবাই সমাধানের পথে এগিয়ে যায়। কিন্তু একসময় সমস্যার সমাধান দেওয়া কঠিন হয়ে পড়ে।

 সবুজ ডানা তবু উড়ে যেতে মানা

চ্যানেল নাইনে ঈদের পরদিন রাত আটটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক সবুজ ডানা তবু উড়ে যেতে মানা। লিখেছেন মাতিয়া বানু শুকু, পরিচালনা করেছেন যুবরাজ খান। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, সানজিদা প্রীতি প্রমুখ।

এক মেয়ে ও এক ছেলে নিয়ে সুরুজ আর রোমেলা এই শহরে টিকে আছে অনেক বছর হলো। মানসিক-প্রতিবন্ধী মেয়েটির চিকিৎসার জন্য তারা শহরে আসে। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসা করাতে পারে না। শখ করে মেয়ের নাম রেখেছিল পাখি। সেই পাখি আর সম্পূর্ণ মানুষ হয়ে ওঠেনি। এখনো সে পাখির মতো সরল আর ছটফটে। গোড়াতে মেয়ের এ অবস্থা নিয়ে সুরুজ আর রোমেলা অনেক অস্থির ছিল। কিন্তু কিছু করা সম্ভব হয়নি বলে মেনে নিতে নিতে এখন আর তাদের আলাদা কিছু মনে হয় না।

তুমি হীনা

চ্যানেল নাইনে ঈদের পরদিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি তুমি হীনা। লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ভাবনা, মাজনুন মিজান।

চঞ্চল ও মিজান একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। একদিন বিকেলে তাদের ছাদে জেনি ও মিজানের পরিচয় হয়। মিজান জেনির প্রেমে পড়ে। একদিন চঞ্চলের সঙ্গে জেনির পরিচয় করিয়ে দেয় সে। এরপর শুরু হয় দ্বন্দ্ব। জেনি চঞ্চলের প্রেমে পড়ে। মিজান রাগ করে ফ্ল্যাট ছেড়ে চলে যায়। একদিন জেনি আর চঞ্চলের সম্পর্কের মাঝে এসে দাঁড়ায় অনেক দিন আগের একটি ঘটনা।