চ্যানেল নাইনে আইপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হচ্ছে আগামী ৩ এপ্রিল। ২৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ১১টি ভেন্যুতে হবে মোট ৭৬টি খেলা। সব কটি খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। টুর্নামেন্টে অংশ নিচ্ছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, পুনে ওয়ারিয়র্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।