চ্যানেল নাইনে দেশের তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় তারকাদের জীবন ও ব্যক্তিগত নানান গল্প নিয়ে নির্মিত হয়েছে ভিন্নধর্মী সামাজিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘দেশের তারা’।অ্যানেক্স কমিউনিকেশনের ব্যানারে নির্মিত অনুষ্ঠানটি চ্যানেল নাইনে চলতি মাসেই প্রচার শুরু হবে। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তারা দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে সামাজিক সচেতনতামূলক নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে। ‘দেশের তারা’ অনুষ্ঠানটি তারই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে। ‘দেশের তারা’ অনুষ্ঠানটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান আর উপস্থাপনায় রয়েছেন রেজওয়ানা করিম। ‘দেশের তারা’ অনুষ্ঠানের পরিচালক মাহবুবুর রহমান জানান, এই অনুষ্ঠানের প্রতি পর্বে দুজন করে তারকা অতিথি আসবেন। তাঁরা তাঁদের ছেলেবেলা, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আলাপচারিতায় মেতে উঠবেন। এ ছাড়া তারকারা অনুষ্ঠানে তাঁদের না-বলা অনেক কথাও জানাবেন।’