চ্যানেল নাইনে ‘বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে দুটি টেস্ট, পাঁচটি এক দিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। সব কটি খেলা সরাসরি দেখাবে চ্যানেল নাইন। জানা গেছে, এরই মধ্যে এই খেলাগুলো প্রচারের অনুমতি পেয়েছে চ্যানেল নাইন। দুটি টেস্টের একটি হবে ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, অন্যটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচগুলোও হবে এই দুটি স্টেডিয়ামেই।