চ্যানেলগুলোতে অমর একুশের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল আজ আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। সেগুলো থেকে বাছাই কিছু তুলে ধরা হলো এই প্রতিবেদনে।বিটিভিভাষা আন্দোলনের প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদের নিয়ে থাকছে অনুষ্ঠান আজ একুশে। বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠ থাকছে সন্ধ্যায়। রাতে থাকছে আলেখ্যানুষ্ঠান। দুপুরে একুশের গান শোনাবেন শিমূল ইউসুফ।এটিএন বাংলাপাপ টেলিছবি। এটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু প্রমুখ। বাংলা আমার অহংকার অনুষ্ঠানে গান করবেন আব্দুল জব্বার, রফিকুল আলম, সুবীর নন্দী, ফাহমিদা নবী, দিনাত জাহান ও ইভা রহমান। রাতে একুশের কথা অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন ভাষাসৈনিক আব্দুল মতিন ও অধ্যাপক রফিকুল ইসলাম। চ্যানেল আইফেরদৌস হাসানের লেখা ও পরিচালনায় নাটক মানুষ মন্দির প্রচারিত হবে দুপুরে। এতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, আবুল হায়াত প্রমুখ। বিকেলে থাকছে অনুষ্ঠান ভাষাসৈনিকের স্মৃতিকথা। একুশে টিভিএকুশের গান অনুষ্ঠানে গান করবেন রফিকুল আলম ও আবিদা সুলতানা। ওংকার নাটকটির পরিচালক তাহের শিপন। এতে অভিনয় করেছেন অপি করিম, আজিজুল হাকিম প্রমুখ। এনটিভিপলাশের রঙ নাটকে অভিনয় করেছেন ফারহানা মিলি, দিনার প্রমুখ। লিখেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, পরিচালনা করেছেন সুমন আনোয়ার। আমার দেশ আমার গান অনুষ্ঠানে গান করবেন সৈয়দ আবদুল হাদী, মিতা হক, খায়রুল আনাম, অদিতি মহসীন। মনজুরে মাওলা উপস্থাপনা করেছেন সেদিন কী ঘটেছিল অনুষ্ঠানটি। এতে অংশ নিয়েছেন শিল্পী মুর্তজা বশীর, ইমদাদ হক, চিকিত্সক সুফিয়া আহমেদ। আরটিভিভাষা আন্দোলনের প্রত্যক্ষদর্শীদের কথা থাকছে আমরা যে ভাষায় কথা বলি অনুষ্ঠানে। চ্যানেল ওয়ানসাঁঝবেলা অনুষ্ঠানের অতিথি আহমদ রফিক। রাতে থাকছে নাটক কণ্ঠস্বর।বাংলাভিশনরাতে আমার আমি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। ভাষার গান গেয়েছেন ফাতেমা-তুজ-জোহরা, ফাহমিদা নবী, মাহমুদুজ্জামান, খায়রুল আনাম। একুশের রক্ত অনুষ্ঠানে আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, আহকামউল্লাহ, রোকেয়া প্রাচী ও আরমান পারভেজ। স্বপ্নের বর্ণমালা নাটকটি পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। আ-মরি বাংলা ভাষা অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান করবেন অজিত রায় ও শাম্মী আখতার। দেশ টিভিরাতে কল-এর গান অনুষ্ঠানে গান করবেন শিমূল ইউসুফ। নাটক আমি কি ভুলিতে পারি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বিকেলে থাকছে বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর উচ্চারণগুলি শোকের।