চ্যানেলে চ্যানেলে ঈদ আয়োজন
‘গানেরই খাতায় স্বরলিপি’ অনুষ্ঠানে রুনা লায়লা। বাংলাভিশনে রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে এই সংগীতানুষ্ঠানটি
গল্পটা আমাদের টেলিছবির দৃশ্য। এনটিভিতে রাত সোয়া ১১টায় প্রচারিত হবে টেলিছবিটি। লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন, পরিচালক নজরুল ইসলাম রাজু
সরল বৃত্ত নাটকে নিলয় ও জেনি। একুশে টিভিতে দেখানো হবে রাত নয়টা ২০ মিনিটে
হ্যালো কিটি নাটকের দৃশ্য। গাজী টিভিতে নাটকটি দেখানো হবে আজ সন্ধ্যা সাড়ে সাতটায়
সব পাখি টেলিছবিতে সজল ও ইশানা। এটিএন বাংলায় দেখানো হবে রাত পৌনে আটটায়। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান
শুঁটকি কিনলে নাটক ফ্রি নাটকে স্বাগতা, শ্যামল মাওলা ও আবদুল্লাহ রানা। পরিচালনা করেছেন রাজীব চৌধুরী। দেশ টিভিতে দেখানো হবে রাত পৌনে আটটায়
ত্রিকোনোমিতি টেলিছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান। লিখেছেন ও পরিচালনা করেছেন শাহেদ শরীফ খান। এসএ টিভিতে দেখানো হবে বেলা তিনটায়
অপরাহ্ণ নাটকে পার্থ বড়ুয়া ও তারিন। লিখেছেন রুদ্র মাহফুজ, পরিচালনা করেছেন শাখাওয়াৎ মানিক। আরটিভিতে আজ দেখানো হবে বেলা সাড়ে ১১টায়
এয়ার ফোর্স ওয়ান ছবিতে হ্যারিসন ফোর্ড। চ্যানেল আইয়ে দেখানো হবে সকাল সাড়ে ১০টায়
নোনাজল নাটকে ইন্তেখাব দিনার ও রোমানা। মাছরাঙা টিভিতে আজ দেখানো হবে রাত আটটা ৫০ মিনিটে। লিখেছেন সুস্ময় সুমন, পরিচালনা করেছেন সকাল আহমেদ
বিশ্ব মুণ্ডু দিবস নাটকে তিশা। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। বাংলাভিশনে দেখানো হবে বেলা দুইটা ১০ মিনিটে