চ্যানেলে চ্যানেলে ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভণ্ড বাবা নাটকে চঞ্চল চৌধুরী ও মম। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন সকাল আহমেদ। আরটিভিতে দেখানো হবে সন্ধ্যা সাতটা ২০ মিনিটে

মিশন ইনানী রয়েল রিসোর্ট নাটকে সজল ও সুজানা। বাংলাভিশনে দেখানো হবে রাত আটটায়। লিখেছেন ও পরিচালনা করেছেন শামীম শাহেদ

সুপারম্যান নাটকে মোশাররফ করিম। আরটিভিতে দেখানো হবে রাত নয়টা ১০ মিনিটে। পরিচালক মাবরুর রশীদ বান্নাহ

সোনালী গাঙচিল নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। গাজী টিভিতে দেখানো হবে রাত সাড়ে ১০টায়

পূর্ণিমার চাঁদে মেঘ টেলিছবিটি পরিচালনা করেছেন আমজাদ হোসেন। এটিএন বাংলায় দেখানো হবে বেলা তিনটা পাঁচ মিনিটে

মেঘলা নাটকে অ্যালেন শুভ্র, মেহজাবিন ও নাঈম। এনটিভিতে দেখানো হবে রাত আটটা পাঁচ মিনিটে। পরিচালক ওয়াহিদ আনাম

অনুপম রায়। দেশ টিভিতে ‘কল-এর গান’ অনুষ্ঠানে আজ গান করবেন তিনি। স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে রাত ১০টায়

আজ সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে নৃত্যকল্প স্বপ্নচারিণী; নৃত্যভাবনা ও পরিচালনা: পূজা সেনগুপ্ত

প্লাস-মাইনাস নাটকে মামুনুর রশীদ, অপু ও রোকেয়া প্রাচী। চ্যানেল আইয়ে দেখানো হবে সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে। লিখেছেন মিজানুর রহমান, পরিচালনা করেছেন রবিন খান

তুমি আসবে বলে টেলিছবিতে মিলন ও জেনি। চ্যানেল নাইনে দেখানো হবে বেলা তিনটায়। লিখেছেন লিপি মনোয়ার, পরিচালনা করেছেন এস এ হক অলীক