চ্যানেলে চ্যানেলে নজরুলজয়ন্তী
আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। এ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজন করা হয়েছে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানটি ত্রিশাল থেকে সরাসরি দেখাবে বিটিভি। দেশের সব কটি চ্যানেলে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। সেসব থেকে বাছাই কিছু অনুষ্ঠান তুলে ধরা হলো এখানে। বিটিভিকাজী নজরুল ইসলামের ‘অতৃপ্ত কামনা’ গল্প অবলম্বনে রাতে দেখানো হবে নাটক। এর নাট্যরূপ দিয়েছেন আমিনুর রহমান সুলতান। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মুক্তি প্রমুখ। এটিএন বাংলাটেলিছবি ঝিলমিল রচনা ও পরিচালনা করেছেন আবুল হায়াত। এরপর থাকছে নাটক কোন কূলে আজ ভিড়ল তরী। এর চিত্রনাট্য করেছেন সৈয়দ মোশারফ এবং পরিচালনা করেছেন জিল্লুর রহমান।চ্যানেল আইচ্যানেল আই কার্যালয়ে বেলা ১১টায় শুরু হবে ‘রবি-চ্যানেল আই নজরুল মেলা’। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। আয়োজনটি সরাসরি দেখানো হবে। রাতে থাকবে ফেরদৌস আরার একক গানের অনুষ্ঠান। সন্ধ্যায় নজরুলের কবিতা অবলম্বনে নাটক তুমি মোরে ভুলিয়াছ। এটি পরিচালনা করেছেন তাহের শিপন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আবুল হায়াত প্রমুখ। একুশে টিভিসন্ধ্যায় ‘সুরের আকাশে ধ্রুবতারা’ অনুষ্ঠানে গান করবেন ফাতেমা-তুজ-জোহরা, অনিল কুমার সাহা, ইয়াসমিন মুশতারী ও প্রদীপ কুমার নন্দী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন করুণাময় গোস্বামী। নজরুলের গল্প অবলম্বনে নীল কণ্ঠি নাটকটি তৈরি করেছেন আশরাফী মিঠু। এতে অভিনয় করেছেন সজল, মোনালিসাসহ আরও অনেকে।এনটিভিসংগীতানুষ্ঠান ‘রবি সুরে সুরে’ স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে। এখানে গান করবেন ফাতেমা-তুজ-জোহরা, ন্যান্সি, সজীব, পুতুল, পৃথ্বিরাজ। আলেখ্যানুষ্ঠান ‘দ্রোহের কবি প্রেমের কবি’তে গান করবেন শিল্পী ফেরদৌস আরা, ইয়াসমিন মুশতারী, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম; নৃত্য করবেন মুনমুন আহমেদ ও তাঁর দল এবং আবৃত্তি করবেন সাগর সেন। রাতে থাকবে নাটক কাজরি। এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, আবুল হায়াত প্রমুখ।দেশ টিভিফিরোজা বেগমের সঙ্গে কথোপকথন দেখানো হবে সন্ধ্যায়। থাকবে প্রামাণ্য অনুষ্ঠান ‘নিষিদ্ধ নজরুল’। নজরুলের গানের সরাসরি অনুষ্ঠান ‘ভালোবাসার সাধ জাগে’র শিল্পী অনুপ বড়ুয়া।আরটিভিকেন এলে অবেলায় নাটকের নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। এখানে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সুমনা সোমা, সাঈদ বাবু প্রমুখ। ‘গাহি গান গাঁথি মালা’ অনুষ্ঠানে গান করবেন ইয়াকুব আলী খান, নোশিন লায়লা, প্রদীপ কুমার নন্দী ও বিজনচন্দ্র মিস্ত্রি; আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা ও শাকিলা মতিন।বাংলাভিশনকাহিনিচিত্র বনের পাপিয়া পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। এতে অভিনয় করেছেন শশী ও মুকিত। ‘হে পার্থ সারথী’ অনুষ্ঠানে নৃত্য করবেন সোহানা সাবা, ঈশিতা, বন্যা মির্জা, আলভী ও সোহাগ। ‘ওয়ালটন আমারে দেব না ভুলিতে’ অনুষ্ঠানে গান করবেন ফাতেমা-তুজ-জোহরা, সুজিত মোস্তফা ও নাশিদ কামাল। ‘আজকে গানের বান এসেছে’ অনুষ্ঠানে গান করবেন ন্যান্সি ও সজীব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস আরা।এটিএন নিউজরাত সোয়া ১০টায় ‘নিউজ আওয়ার এক্সট্রা’ অনুষ্ঠানে থাকছে ফিরোজা বেগমের সঙ্গে কথোপকথন। এখানে নজরুল ও কমল দাশগুপ্তকে নিয়ে কথা বলেছেন ফিরোজা বেগম। সাক্ষাৎকারটি নিয়েছেন মুন্নী সাহা। বৈশাখী টিভিফিরোজা বেগমের একক গানের অনুষ্ঠান দেখানো হবে রাতে। ‘কবিকে যেমন দেখেছি’ অনুষ্ঠানে নজরুলকে নিয়ে বলবেন মুস্তফা নূরউল ইসলাম ও ফিরোজা বেগম।