চ্যানেলে চ্যানেলে বর্ষবরণ
আজ পয়লা বৈশাখ। শুরু হলো নতুন বছর, ১৪১৮ সন। নতুন বছরকে বরণ করে নিতে দেশের সব কটি টিভি চ্যানেল আজ তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে নানা রঙে। সেসব থেকে বাছাই কিছু তুলে ধরা হলো এই প্রতিবেদনে।এটিএন বাংলাএক নতুন দম্পতির গল্প নিয়ে সাজানো হয়েছে বৈশাখের ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানটি। নতুন দম্পতি মীর সাব্বির ও ঈশিতা। বৈশাখের প্রথম দিন তাঁদের বাসায় অনেক আত্মীয়স্বজন বেড়াতে আসেন। ঘটে নানা মজার ঘটনা। অনুষ্ঠানে গান গেয়েছেন রবি চৌধুরী ও কণা। থাকছে নাচ ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ। দুপুরে থাকছে টেলিছবি আকাশ বন্ধু। এটি লিখেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, নাফিজা প্রমুখ। রাতে দেখানো হবে নাটক অশুভ পরিণয়। এটি লিখেছেন বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন ফজলুর রহমান। এখানে অভিনয় করেছেন আবুল হায়াত, মীর সাব্বির, নাদিয়া, শাহরিয়ার শুভ প্রমুখ।চ্যানেল আইচ্যানেল আই কার্যালয়ে আয়োজন করা হয়েছে ‘রবি-চ্যানেল আই বৈশাখী মেলা’। পুরো আয়োজনটি দেখানো হবে সরাসরি। হুমায়ূন আহমেদের লেখা নাটক স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ দেখানো হবে সন্ধ্যায়। পরিচালনা করেছেন শাওন। টেলিছবি শাড়িতে অভিনয় করেছেন মোশাররফ করিম, কুসুম শিকদার প্রমুখ। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। রাতে থাকছে শাইখ সিরাজের পরিচালনা ও উপস্থাপনায় প্রামাণ্য অনুষ্ঠান ‘জীবন চলে কাঠের ঘোড়ায়’। একুশে টিভিআজ একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ‘১২তে পা’ অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে। থাকছে নাটক ছবির দেশে কবিতার দেশে। এটি লিখেছেন মীর সাব্বির এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। এনটিভিসকালে ‘রুচি বৈশাখী উৎসব’ কনসার্ট পাবনা থেকে দেখানো হবে সরাসরি। থাকছে নাটক ছায়াচোখ জলছাপ। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন অপি করিম ও পার্থ বড়ুয়া। এয়ারটেল নিবেদিত টেলিছবি ভালোবাসি তাই। এটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহিন। এতে অভিনয় করেছেন আলী যাকের, শহীদুজ্জামান সেলিম, রোজি, তিশা, মীম, সজল, হিল্লোল প্রমুখ। ‘বৈশাখে কবির সঙ্গে’ অনুষ্ঠানে স্টুডিওর সেটে কবির সঙ্গে থাকবেন আবৃত্তিকার। কবিদের মধ্যে আছেন সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, ফরহাদ মজহার, নির্মলেন্দু গুণ, ব্রাত্য রাইসু, মারজুক রাসেল এবং আবৃত্তিকাররা হলেন প্রজ্ঞা লাবণী, মুনীরা ইউসুফ মেমী, ফেরদৌসী আবেদিন, মিথুন আশরাফী, সাকিলা মতিন, তারানুম কাকলী। এটি পরিচালনা করেছেন আলফ্রেড খোকন।দেশ টিভিনাটক আমরা একটি ভোরের জন্য অপেক্ষা করছি। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবদুল্লাহ্ রানা। এতে অভিনয় করেছেন সজল, আজরা, আবদুল্লাহ রানা প্রমুখ। মাসুম রেজার লেখা ও গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় সহোদরা নাটকটি দেখানো হবে রাতে। এখানে অভিনয় করেছেন আহসানুল হক মিনু, চঞ্চল চৌধুরী, তারিন ও আজিজুল হাকিম। আরটিভিআলভী আহমেদের লেখা ও পরিচালনায় নাটক এপার ওপার। এতে অভিনয় করেছেন সজল ও সারিকা। ‘বসুধা তোমার জন্য আমার এ গান’ অনুষ্ঠানের শিল্পীরা হলেন বাপ্পা, কণা ও এলিটা। বাংলাভিশনথাকছে নাটক আরমান ভাইয়ের গাদি সাইত। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা প্রমুখ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। ‘ওয়ালটন গানে গানে বর্ষবরণ’ অনুষ্ঠানের শিল্পীরা হলেন রাজীব, বিউটি, সালমা, রিংকু ও রোকসানা। বৈশাখী টিভিকক্সবাজার সমুদ্রসৈকতে আয়োজিত কনসার্ট সরাসরি দেখানো হবে সন্ধ্যা থেকে।