চ্যানেলে চ্যানেলে বাংলা নববর্ষ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পয়লা বৈশাখ। ১৪১৭ সালের প্রথম দিন। নতুন বছরকে বরণ করে নিতে দেশের সবকটি টিভি চ্যানেল আজ আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে বর্ষবরণের নানা অনুষ্ঠান। সেসব থেকেও কিছু কিছু সরাসরি সম্প্রচার করবে চ্যানেলগুলো। টিভি চ্যানেলের বর্ষবরণের অনুষ্ঠানগুলোর মধ্য থেকে বাছাই করা কিছু তুলে ধরা হলো এই প্রতিবেদনে।এটিএন বাংলাসানজিদা হানিফ তৈরি করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচ ফোড়ন। বাঙালির বর্ষবরণকে ঘিরে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এতে অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, মিলন, মম ও মিলন মাহমুদ। থাকছে বর্ষবরণ নিয়ে প্রতিবেদন ও কৌতুক স্কিড। ফেরা নাটকটি লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন জয়, প্রভা প্রমুখ।চ্যানেল আইদুপুরে নিঝুম অরণ্যে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে। রাতে থাকছে হুমায়ূন আহমেদের নাটক চিপা ভূত। এবারের কৃষকের বৈশাখী আনন্দ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার চক শিমলা গ্রামে।একুশে টিভিআজ একুশে টিভি ১১ বছরে পা রাখছে। বর্ষবরণ ও বর্ষপূর্তি উপলক্ষে থাকছে আজ তাদের নানা আয়োজন। সন্ধ্যায় দেখানো হবে নাটক তিন রঙের প্রেম। এটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান। সংগীতানুষ্ঠান বেবী নাজনীন লাইভ ইন ঢাকা দেখানো হবে বিকেলে।এনটিভিনূরুল আলম আতিক রচনা ও পরিচালনা করেছেন অবাক সন্দেশ নাটকটির। কাজল মাটির সুর অনুষ্ঠানে গান করবেন ফকির শাহাবুদ্দিন, অরূপ রাহী, কৃষ্ণকলি ও রাজ্জাক বাউল।আরটিভিরাতে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে মমতাজের একক গানের অনুষ্ঠান প্রাণের উচ্ছ্বাসে। শুভ হালখাতা নাটকটি লিখেছেন ওয়াহিদ ইবনে রেজা, পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। এ নাটকের অভিনয়শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, চুমকী, স্বাগতা প্রমুখ।চ্যানেল ওয়ানহুমায়ূন আহমেদের লেখা নাটক ভালোবাসার গল্প পরিচালনা করেছেন আশরাফি মিঠু। সরাসরি দেখানো হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান সবারে করি আহ্বান। এতে গান করবেন আজিজুর রহমান, অনিমা রায় ও নন্দিতা ইয়াসমিন। ফারাহ রুমা, সাবা, পূজা সেনগুপ্ত ও প্রমা অবন্তির নাচ থাকছে তাকদুম তাকদুম অনুষ্ঠানে।বাংলাভিশনঘুম নাটক লিখেছেন শিবু কুমার শীল, পরিচালনা করেছেন তুহিন অবন্ত। অভিনয় করেছেন জয়া আহসান, তৌকীর আহমেদ, দীপা খন্দকার প্রমুখ। সন্ধ্যায় থাকছে আবৃত্তির অনুষ্ঠান প্রকৃতি ও প্রেমে আমাদের বৈশাখ। বৈশাখী ঢোল নাচের অনুষ্ঠান। এর শিল্পীরা হলেন সোহেল, রতন, লিখন, নাদিয়া, শখ ও হিরু।দেশ টিভিবাংলা বর্ষপঞ্জির ১২ মাসের ছয় ঋতুকে ঘিরে অনুষ্ঠান বঙ্গাব্দ। বাঘারু নাটকটি লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন সৈমো নজরুল। অভিনয় করেছেন মিলন, মম, চ্যালেঞ্জার প্রমুখ।