চ্যানেলে চ্যানেলে ভালোবাসা
আজ ভালোবাসা দিবস। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠানের। সেই সব থেকে বাছাই করে কিছু তুলে ধরা হলো এই আয়োজনে।এটিএন বাংলাদুপুরে থাকছে টেলিছবি যোধা-আকবর। এখানে অভিনয় করেছেন অপূর্ব ও মীম। অনেক দিন পর পার্কে বেড়াতে গিয়ে দেখা হয় দুই বন্ধুর। এরপর তাদের মধ্যে ঘটতে থাকে নানা মজার ঘটনা, গান, নাচ, কৌতুক, গল্প। এই সবই থাকছে ‘পাঁচ ফোড়ন’ অনুষ্ঠানে। দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জয় ও সাজু। এটি পরিচালনা করেছেন সানজিদা হানিফ। রাইফেল সবুজ নাটকটি লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। এখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, চাঁদনী ও শামস সুমন।চ্যানেল আই১৮ থেকে ২০ বছরের ছয়জনের গল্প নিয়ে নাটক ক্যান্টিনে সবাই এবং কিছু গোলাপ। এটি রচনা ও পরিচালনা করেছেন ঈশিতা। লেখা প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশ থেকে বাছাই করা ৫০ যুগলকে নিয়ে তৈরি হলো অনুষ্ঠান ‘ভালোবাসার যুগলবন্দী’। উপস্থাপনা ও পরিচালনা করেছেন অপু মাহফুজ। একুশে টিভি‘নানা রঙের ভালোবাসা’ অনুষ্ঠানে আড্ডা দেবেন রহমত আলী ও ওয়াহিদা মল্লিক এবং মনির খান শিমুল ও নাদিয়া। উপস্থাপনা করেছেন ফাহমিদা নবী। আহসান আলমগীরের লেখা এবং রিশিতা জাহান ও সাইফুল ইসলামের পরিচালনায় নাটক সাদা মন ধূসর পৃথিবী। এখানে অভিনয় করেছেন সজল ও তিশা।এনটিভিশাহরুখ শহীদের লেখা এবং এস এ হক অলীকের পরিচালনায় নাটক মেঘ বৃষ্টি ও তারপর...। এখানে অভিনয় করেছেন পূর্ণিমা, ইন্তেখাব দিনার ও অপূর্ব। এলিটার উপস্থাপনায় বাপ্পা মজুমদার ও চাঁদনী এবং হূদয় খান ও মুনমুন আড্ডা দেবেন ‘ভালোবাসা মিলন বিরহে’ অনুষ্ঠানে। সঙ্গে থাকবে গান। ‘ভালোবাসার বসন্তে’ অনুষ্ঠানে গান করেছেন কনকচাঁপা, ফাহমিদা নবী, আসিফ, রবি চৌধুরী, আঁখি আলমগীর, এস ডি রুবেল, আলম আরা মিনু, বাদশা বুলবুল ও কানিজ সুবর্ণা।আরটিভিভাষা পেলো ভালোবাসা নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন ইমন, নওশীন ও নোভা। ইফতেখার ফাহমির নাটক রুমডেট। এর অভিনয়শিল্পীরা হলেন কল্যাণ ও নাফিজা।চ্যানেল ওয়ান‘ভালোবাসার গল্প’ অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান এবং মীর সাব্বির ও চুমকি। মেঘ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন অপূর্ব ও বিন্দু।বাংলাভিশন‘মিউজিক ভিশন’ অনুষ্ঠানে থাকছে কুমার বিশ্বজিত্, বাপ্পা মজুমদার, হাবিব, মাহাদী ও এলিটা, তানজিনা রুমার গানের মিউজিক ভিডিও। ‘আমার আমি’র আজকের অতিথি রিয়াজ ও তিনা। ‘আমি গাইব সেই গান’ অনুষ্ঠানে সরাসরি গান করবেন সুবীর নন্দী।দেশ টিভিপিরিত টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন প্রশান্ত অধিকারী। অভিনয় করেছেন জয়রাজ, মম, প্রাণ রায় ও শাহানা সুমী। ফেরদৌস আরা, মিতা হক, চন্দনা মজুমদার ও রুমানা ইসলাম গান করেছেন ‘প্রেম ভালোবাসি বলে’ অনুষ্ঠানে। ‘নামে নামে টক্কর’ অনুষ্ঠানে আড্ডা দেবেন সারা যাকের ও সারা হোসেন।