চ্যানেলে চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল আজ আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। সেসব থেকে বাছাই কিছু তুলে ধরা হলো এই প্রতিবেদনে।বিটিভিজাতীয় পর্যায়ে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপনের আয়োজন করা হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। দুপুরে থাকছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি কাবুলিওয়ালা। রাতে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান এ শুধু অলস মায়া। গীতি-নৃত্যনাট্য শাপমোচন পরিবেশন করবে নৃত্যাঞ্চল। এটিএন বাংলাটেলিছবি মানভঞ্জন পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মৌসুমী বিশ্বাস, সাজু খাদেম। সাইদুল আনাম টুটুলের পরিচালনায় থাকছে নাটক চোরাই ধন। এর অভিনয়শিল্পীরা হলেন রোকেয়া প্রাচী, আহমেদ রুবেল, সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান। শাপমোচন গীতি-নৃত্যনাট্যে অংশ নিয়েছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা।চ্যানেল আইচ্যানেল আই ভবনে আয়োজিত রবীন্দ্র মেলা সরাসরি দেখানো হবে পাঁচ ঘণ্টা। বিকেলে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান তাঁহার তাঁহারা। এর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। আরও থাকছে রবীন্দ্রনাথের নাচের ছাত্রী প্রীত ভৌমিককে নিয়ে অনুষ্ঠান আমার হিয়ার মাঝে।একুশে টিভিরবিবার নাটকের নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন কাজী জাহিদ। অভিনয় করেছেন রওনক হাসান ও বিন্দু। রবীন্দ্র ব্যান্ড মিক্সড অ্যালবামে গান করেছে ট্র্যাপ, শিরোনামহীন, হীলা ও মার্শাল অ্যালং রিয়েলিটি।এনটিভিপ্রতিদিনের সূর্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন বদরুদ্দিন উমর, খালেকুজ্জামান ইলিয়াস ও রাজু আলাউদ্দিন। স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে রসে বশে রবীন্দ্রনাথ। এতে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, তপন মাহমুদ, নন্দিতা ইয়াসমিন ও ফাহিম হোসেন চৌধুরী। উপস্থাপনা করবেন দিনাত জাহান। অন্তর্দহন নাটকটি পরিচালনা করেছেন আশীষ রায়। আমরা সবাই রাজা অনুষ্ঠানে থাকছেন আলী যাকের, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম ও চুমকি।আরটিভিনাটক অপরিচিতা পরিচালনা করেছেন আহমেদ সুস্ময়। সন্ধ্যায় থাকছে প্রামাণ্য অনুষ্ঠান শিলাইদহে রবীন্দ্রনাথ।বাংলাভিশনরাতে সরাসরি দেখানো হবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক অনুষ্ঠান হূদয়ের কথা বলিতে ব্যাকুল। নিশীথে নাটকের নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সুইটি, শশী ও শাহরিয়ার শুভ। দেশ টিভিসন্ধ্যায় পার্থ ঘোষ ও গৌরী ঘোষের আবৃত্তির অনুষ্ঠান আমার মুক্তি আলোয় আলোয়। নাটক জয় পরাজয় পরিচালনা করেছেন প্রশান্ত অধিকারী। মিলা, কণা, এলিটা, রূপম, তুহিন ও রন্টি রবীন্দ্রসংগীত গেয়েছেন হারিয়ে যাওয়ার নেই মানা অনুষ্ঠানে।