চ্যানেলে চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেলে নানা অনুষ্ঠান প্রচার করা হবে। বাছাই কিছু অনুষ্ঠান তুলে ধরা হলো এই প্রতিবেদনে।বিটিভিদুপুরে থাকছে স্বপ্নদলের পরিবেশনায় মঞ্চনাটক ডাকঘর। বিকেলে থাকছে সাজেদ আকবর ও সালমা আকবরের পরিচালনায় শ্যামা। রাতের নাটক পয়লা নম্বর। এর নাট্যরূপ দিয়েছেন ও প্রযোজনা করেছেন ফরিদুর রহমান।এটিএন বাংলাদুপুরে থাকছে টেলিছবি রাশমণির ছেলে। এর নাট্যরূপ দিয়েছেন নাসরিন মুস্তাফা এবং পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল। এতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, এস এম মহসীন, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। নাটক রতন দেখানো হবে রাতে। নাটকটি লিখেছেন সেলিনা হোসেন এবং পরিচালনা করেছেন আবুল হায়াত। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, রওনক হাসান, প্রিথা প্রমুখ। এরপর থাকবে ইভা রহমানের গাওয়া রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘মনে রবে কিনা রবে আমারে’।চ্যানেল আই চ্যানেল আই কার্যালয়ে আয়োজন করা হয়েছে ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা’। মেলার উদ্বোধন হবে বেলা ১১টা ১০ মিনিটে। চলবে বিকেল চারটা পর্যন্ত। পুরো আয়োজনটি সরাসরি দেখানো হবে। সন্ধ্যায় থাকছে নাটক ত্যাগ। এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম। এতে অভিনয় করেছেন পূর্ণিমা, শোয়েবসহ অনেকে। শ্রীলঙ্কায় রবীন্দ্রনাথ একাধিকবার গিয়েছিলেন। ফিরে এসে রচনা করেছিলেন গান। তেমনি কিছু গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সম্প্রতি শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় শুটিং হলো ‘সঙ্গে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানটির। এটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। ‘রানী গানে গানে’ অনুষ্ঠানে গান করবেন সাদি মহম্মদ। একুশে টিভিরবীন্দ্রনাথের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে তৈরি হলো নাটক হঠাৎ দেখা। এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, নওশীন, মাসিয়াৎ, রুবেল প্রমুখ।এনটিভিদুপুরে থাকছে প্রাচ্যনাটের মঞ্চনাটক তোতাকাহিনি। এটি প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন। বিভা নাটকটি পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদ প্রমুখ। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে অভিনয় করেছেন মৌ, রতন প্রমুখ। বিকেলে ‘শাহজাদপুরে রবীন্দ্রনাথ’ দেখানো হবে সরাসরি।দেশ টিভিতথ্যচিত্র দেশে দেশে রবীন্দ্রনাথ দেখানো হবে দুপুরে। রবীন্দ্রনাথের মা-বিষয়ক কবিতা ও গান নিয়ে ‘শুভ সুন্দর কালে সাজো’ দেখানো হবে সরাসরি। এরপর থাকছে চীনে রবীন্দ্রচর্চা ও ঢাকায় রবীন্দ্রনাথ তথ্যচিত্র। রাতে সৈয়দ আব্দুল হাদীর গান নিয়ে থাকবে অনুষ্ঠান ‘যখন ভাঙল মিলনমেলা’। নাটক মহামায়া যৌথভাবে রচনা করেছেন আকরাম খান ও ইলোরা লিলিথ এবং পরিচালনা করেছেন আকরাম খান। এতে অভিনয় করেছেন মীম, অনি প্রমুখ। আরটিভিবিকেল থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘কীভাবে রবীন্দ্রনাথ, কেন রবীন্দ্রনাথ’। শ্যামা নৃত্যনাট্যে অভিনয় করেছেন শখ ও সোহেল রহমান। নাটক অস্পষ্টর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী। এতে অভিনয় করেছেন কবি নির্মলেন্দু গুণ, নোভা, অনি পমুখ।বাংলাভিশন১৯৩০ সালে বাংলাদেশে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘উদয় পথের পানে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কবি নির্মলেন্দু গুণ। কুসুম কথা নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, মিলন প্রমুখ। শাকিলা জাফর, নকিব খান, তপন চৌধুরী, ফাহমিদা নবী রবীন্দ্রসংগীত গেয়েছেন ‘আমার বেলা যে যায়’ অনুষ্ঠানে। ‘গানের ভেলায়’ অনুষ্ঠানের শিল্পীরা হলেন সাদি মহম্মদ, পাপিয়া সারোয়ার ও মিতা হক। বৈশাখী টিভিসন্ধ্যায় ‘হে নূতন’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।