চ্যানেলে চ্যানেলে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রবিঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে সব টিভি চ্যানেলই বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে। এটিএন বাংলা সকাল আটটা ৩০ মিনিট থেকেই বিশেষ অনুষ্ঠান প্র্রচার করবে। ছোট ছোট শিশুরা বিশেষ অনুষ্ঠান পরিবেশন করবে। এরপর আছে বিশেষ গীতিনাট্য শতবর্ষে গীতাঞ্জলি, জমিদার রবীন্দ্রনাথ, বিশেষ নাটক বলাই ও উমা। নাটকটি নির্মাণ করেছেন সাইদুল আনাম টুটুল। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, রোকেয়া প্রাচী, প্রেরণা, ঐশ্বর্য, স্বচ্ছ প্রমুখ।চ্যানেল আই আয়োজন করেছে সরাসরি রবীন্দ্রনাথ অনুষ্ঠানের। এ ছাড়া প্রচার করবে টেলিফিল্ম শেষের রাত্রি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, পারভীন সুলতানা দিতিসহ অনেকেই। সৈয়দ সালাহউদ্দিন জাকি পরিচালিত খোকাবাবুর প্রত্যাবর্তন নাটকটি প্রচার করা হবে এ দিন। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও দীপা খন্দকার। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক গানের অনুষ্ঠান মুক্ত আমি রুদ্ধ দ্বারেও প্রচার করবে চ্যানেল আই। এখানে তিনি পরিবেশন করবেন ‘দিন অবসান হলো’, ‘যা হারিয়ে যায় তা’, ‘প্রাণ চায় চক্ষু না চায়’ ও ‘দাঁড়িয়ে আছ তুমি’ গানগুলো।বাংলাভিশন প্রচার করবে রবিঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক ডিটেকটিভ। কাওনাইন সৌরভের চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, মিলি, শুভ প্রমুখ। আরও আছে চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান, চলনবিল রবীন্দ্রযাত্রী। এটি উপস্থাপনা করেছেন রোকেয়া প্রাচী। আছে রবীন্দ্রনাথ ও তাঁর ছোটগল্পের নারী চরিত্র। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন জোতিকা জোতি, শশী ও শান্তা। এ লভিনু সঙ্গ তব অনুষ্ঠানে এই প্রজন্মের শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন। তাঁরা হলেন ন্যান্সি, মাহাদী, মিলা ও দীপ্ত। শিল্পী সাদী মহম্মদ, পাপিয়া সারোয়ার ও নন্দিতা ইয়াসমিন পরিবেশনা করেছেন রবিঠাকুরের গান। এ অনুষ্ঠানের নাম সমুখে শান্তি পারাবার। এটি উপস্থাপনা করেছেন সাদী মহম্মদ।দেশ টিভি প্রচার করবে সাদী মহম্মদকে নিয়ে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে তাঁর স্মৃতিকথা। অনুষ্ঠানের উপস্থাপিকা বিজরী বরকত উল্লাহ।শেষ বেলাকার শেষের গান নামের একটি অনুষ্ঠান প্রচার করবে দেশ টিভি। জীবনের বিভিন্ন ধাপে রবীন্দ্রনাথের গানের কথা ও সুরের বৈচিত্র্য পরিবর্তন হতে থাকে। যেমন, জীবনের প্রথম দিকে তাঁর গানে প্রভাব ছিল ধ্রুপদী সুরের। শেষ বয়সে রবীন্দ্রনাথের গানের সুর ও বাণী পেয়েছে অন্য রকম মাত্রা। তাঁর শেষ বয়সের পাঁচটি গান নিয়ে সাজানো হয়েছে শেষ বেলাকার শেষের গান অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শিল্পীরা হলেন নন্দিতা ইয়াসমিন, তানিয়া মান্নান, লাইসা আহমেদ, অনিরুদ্ধ সেনগুপ্ত ও আজিজুর রহমান। বিশেষ নাটক হিসেবে প্রচার করা হবে একদা ক্ষুধিত পাষাণ। এর মূল গল্প বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের। চিত্রনাট্য ওয়ালিদ হাসান ও পরিচালনায় রবিউল করিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শংকর সাওজাল, পূজা সেনগুপ্ত, পরেশ আচার্য্য প্রমুখ।দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে কল-এর গান এবং দর্শকেরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠানে অংশ নিতে পারবে। এবারের অনুষ্ঠানে গান গাইবেন ফাহিম হোসেন চৌধুরী ও লিলি ইসলাম।রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে এনটিভি প্রচার করবে একাধিক অনুষ্ঠান। এর মধ্যে আছে সংগীতানুষ্ঠান মিউজিক ইউফোনি। দিনাত জাহান মুন্নীর উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী পাপিয়া সারোয়ার ও জলি রহমান। স্বকণ্ঠে রবীন্দ্রনাথ—এটি তথ্য ও আলেখ্যচিত্রের অনুষ্ঠান। আলফ্রেড খোকনের প্রযোজনায় এ অনুষ্ঠানে থাকছে রবীন্দ্রনাথের নিজের কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি ও গানের উপস্থাপন। এটি উপস্থাপনা করেছেন অপি করিম।প্রচারিত হবে রবীন্দ্রনাথের শেষ লেখা। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে নাট্যাংশ পরিবেশন করেছে উদীচী নাট্যদল। হাসান আরিফ ও দিলীপ চক্রবর্তী পাঠ করেছেন রবীন্দ্রনাথের শেষ লেখা থেকে। আছে আলেখ্যানুষ্ঠান এই দিনে দেখি তারে। ফয়েজ রেজার প্রযোজনায়, মুস্তাফা নুরউল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে গান গেয়েছেন শিল্পী লিলি ইসলাম এবং আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কেয়া চৌধুরী ও সাকিলা মতিন মৃদুলা। বিশেষ টেলিফিল্ম শুভদৃষ্টি। ফেরদৌস হাসানের নাট্যরূপ ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, ফারাহ রুমা প্রমুখ। প্রচারিত হবে আমি সুদূরের পিয়াসি। নানা চিঠিপত্র, গান ও কবিতা থাকবে এ অনুষ্ঠানে। অনুষ্ঠানের ধারা বর্ণনা ও স্টিল ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতিময় দৃশ্য। মো. মুজাক্কেরের পরিকল্পনায় ও স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিল্পী সাদী মহম্মদ। আবৃত্তি করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে আরও গান গেয়েছেন শিল্পী শামা রহমান। প্রচার করা হবে নাটক দৃষ্টিদান। শুভ্র উজ্জ্বলের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি, চিত্রলেখা গুহ, খাইরুল ইসলাম প্রমুখ।একুশে টিভি প্রচার করবে একাধিক অনুষ্ঠান। এর মধ্যে আছে তুমি কি কেবলই ছবি। অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন অদিতি মহসীন, নন্দিতা ইয়াসমিন, অনিমা রায় ও সেলিমা হোসেন সীমা। বিশেষ সংগীতানুষ্ঠান তুমি রবে নীরবে প্রচার করা হবে। অনুষ্ঠানটি মোট চারটি গান নিয়ে সাজানো হয়েছে। আর অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সুমনা হক।প্রচারিত হবে বিশেষ নাটক রবিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘রবিবার’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী জাহিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিন্দু, রওনক হাসানসহ অনেকে। বিশেষ অনুষ্ঠান তবু বিহঙ্গ। মহসীনা রহমানের প্রযোজনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আরিফ এবং নাট্যনির্মাতা আতিকুল হক চৌধুরী।শ্রাবণ ঘন বরষে নৃত্যানুষ্ঠানটি প্রচার করা হবে আজ। অনুষ্ঠানটিতে চারটি দলীয় পরিবেশনা রয়েছে। নৃত্য পরিবেশন করেছেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট নৃত্যশিল্পীরা।আরটিভিও রবীন্দ্রনাথের ৬৯তম প্রয়াণ দিবসে তাদের অনুষ্ঠান প্রচার করবে। সকাল নয়টা ৩০ মিনিটে প্রচারিত হবে মিনহাজুর রহমানের প্রযোজনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান কীভাবে রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথ। সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ তারকালাপ। এতে আমন্ত্রিত অতিথি থাকবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মহাদেব ঘোষ। দুুপুরে প্রচারিত হবে রবীন্দ্রনাথের চিত্রকর্ম নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান চিত্রশিল্পী রবীন্দ্রনাথ। প্রচারিত হবে গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। রাত নয়টায় প্রচারিত হবে আশরাফী মিঠুর পরিচালনায় বিশেষ টেলিছবি মনে তার নিত্য আসা যাওয়া। এতে অভিনয় করেছেন হিল্লোল, পূর্বা, মিথিলা, বিপ্লব প্রসাদ, কুহেলি ইসলাম প্রমুখ। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সংগীতালেখ্য ফিরে চল মাটির টানে।