চ্যানেলে চ্যানেলে রবীন্দ্রনাথকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে বিটিভি এবং দেশের কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে আজ নানা অনুষ্ঠান প্রচার করা হবে। সেসব থেকে বাছাই কিছু তুলে ধরা হলো এই প্রতিবেদনে। বিটিভিরবীন্দ্রনাথের ‘সমস্যা পূরণ’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে নাটক। নাট্যরূপ দিয়েছেন দীপক সুমন। প্রযোজনা করেছেন এস এম ফরিদুর রহমান। এরপর থাকছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘কবিগুরু তোমার উদ্দেশে’ এবং আলেখ্যানুষ্ঠান ‘মঙ্গলবারতা’।চ্যানেল আইসকাল সোয়া সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রচার করা হবে ‘সরাসরি রবীন্দ্রনাথ’ অনুষ্ঠান। এতে থাকবে রবীন্দ্রনাথের গান, নাচ, কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্রসাহিত্য-জীবন-কর্ম নিয়ে আলোচনা। সন্ধ্যায় স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক গানের অনুষ্ঠান ‘আজি বিজন ঘরে নিশীথ রাতে’। উপস্থাপনা করবেন ইমদাদুল হক মিলন। ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে আজ থাকছে ‘সরেজমিনে শ্রীনিকেতন’। বৈঠকি আড্ডা ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ উপস্থাপনা করবেন সাদি মহম্মদ ও মৌসুমী বড়ুয়া।এনটিভিদুপুরে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘শুনব তোমার বাণী’ অনুষ্ঠানটি। দর্পহরণ নাটকের নাট্যরূপ দিয়েছেন শুভাশীষ সিনহা, পরিচালনা করেছেন ইউসুফ হাসান। দেশ টিভিস্টুডিও থেকে দুপুরে প্রায় তিন ঘণ্টা সরাসরি দেখানো হবে ‘প্রিয়জনের গান’। অনুষ্ঠানের আজকের শিল্পী অদিতি মহসিন। ‘যখন ভাঙল মিলন-মেলা’ অনুষ্ঠানের শিল্পী সৈয়দ আবদুল হাদী। একজন কবির লেখা তিনটি গান তিনটি দেশের জাতীয় সংগীত হয়ে ওঠার গল্প নিয়ে ‘চিরদিন তোমার আকাশ তোমার বাতাস’। দিদি নাটকের নাট্যরূপ দিয়েছেন মোবাশ্বেরা খানম। পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল। বাংলাভিশনমহামায়া নাটকের নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। এখানে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌটুসী বিশ্বাস প্রমুখ।মাছরাঙা টেলিভিশনরবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক ত্যাগ পরিচালনা করেছেন শুভ্র উজ্জল। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, চিত্রলেখা গুহ। থাকছে প্রামাণ্যচিত্র রবীন্দ্রনাথের মৃণালিনী।