চ্যানেলে চ্যানেলে শোক দিবসের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। এ উপলক্ষে চ্যানেলগুলো আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন বিটিভি সরাসরি দেখাবে সকাল সাড়ে ১০টায়। সারা দিনই থাকছে ১৫ আগস্টের ঘটনা এবং শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার নিয়ে তৈরি নানা ধরনের বিশ্লেষণধর্মী তথ্যচিত্র। বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে রাতে দেখানো হবে অম্লান স্মৃতি।এটিএন বাংলায় দুপুরে থাকছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। মুস্তাফা নূর উল ইসলামের উপস্থাপনায় রাতে দেখানো হবে স্মরণে বঙ্গবন্ধু।চ্যানেল আইতে বিকেলে দেখানো হবে তিনি জাতির জনক, তিনি বঙ্গবন্ধু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফরাসউদ্দিন আহমেদ। আলোচনা করেছেন আবুল মাল আবদুল মুহিত, আনিসুজ্জামান, কবির চৌধুরী, শামসুজ্জামান খান। আবৃত্তি করেছেন সৈয়দ শামসুল হক, পরিচালনায় রাজু আলীম।এনটিভিতে মৃত্যুহীন প্রাণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণা। বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি চলচ্চিত্রকার নাগিসা ওশিমার ছবি রহমান, ফাদার অব বেঙ্গল দেখানো হবে বিকেলে। থাকবে আবৃত্তির অনুষ্ঠান তোমার আলোকে রাত্রি প্রভাত।বাংলাভিশনে রাতে থাকছে দুটি অনুষ্ঠান। ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ও বিচার নিয়ে প্রতিবেদন এবং আলোচনা নিয়ে রক্ত ঝরা আগস্ট। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়া নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান টুঙ্গীপাড়া থেকে।১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের বীভৎস দৃশ্য যাঁরা কাছ থেকে দেখেছিলেন, তাঁদের সাক্ষাৎকার নিয়ে সাজানো হয়েছে দেশ টিভির প্রামাণ্যচিত্র কৃষ্ণপক্ষ। ’৭৫ শোকগাথা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা, হাসান আরিফ, আহকামউল্লাহ ও ডালিয়া আহমেদ। ম্যাজিক নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক, পরিচালনা করেছেন আশরাফি মিঠু।বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যে প্রথম প্রতিবাদ করেছিল, তা নিয়ে বৈশাখী টিভিতে দেখানো হবে অনুষ্ঠান প্রথম প্রতিবাদ। বঙ্গবন্ধুর শৈশবের সাথী, আত্মীয়স্বজন ও মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়া বিভিন্নজনের মন্তব্য নিয়ে থাকছে টুঙ্গীপাড়ার স্বজনেরা।