চ্যানেলে চ্যানেলে স্বাধীনতা দিবস
আজ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিটিভিসহ দেশের সব কটি টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। সেসব থেকে বাছাই করে কিছু নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হলো।বিটিভিবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত হবে জাতীয় শিশু-কিশোর সমাবেশ। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। রাতে থাকবে নাটক দেশের মাটি। এটিএন বাংলানাটকমধ্য দুপুর ’৭১ লিখেছেন আকিদুল ইসলাম, পরিচালনা করেছেন এস এম দুলাল। এক দিনের গল্প নিয়ে তৈরি এই নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইনামুল হক, চঞ্চল চৌধুরী প্রমুখ। তুফান আলীর ভূত টেলিছবি। এটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর হোসেন। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজিজুল হাকিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, সানজীদা প্রীতি প্রমুখ।চ্যানেল আইমুক্তিযুদ্ধ জাদুঘরে আজ দুপুরে দেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা ছবি আঁকবেন। অনুষ্ঠানে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সুরেরধারার শিল্পীরা, আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর। রংতুলিতে মুক্তিযুদ্ধ নামের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফজাল হোসেন। রাতে নাটক গন্তব্যের খেরোখাতা। লিখেছেন আজাদ আবুল কালাম, পরিচালনা করেছেন আকরাম খান। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সারিকা, শাহরিয়ার শুভ প্রমুখ।একুশে টিভিহুমায়ুন ফরীদি অভিনয় করেছেন কক্ষপথের যুদ্ধ নাটকে। এটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন তাহের শিপন। এনটিভিবিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে কনসার্ট চেতনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। ফেরদৌস হাসানের লেখা ও পরিচালনায় থাকছে নাটক নোটবুক। এতে অভিনয় করেছেন সোহান, নাফিজা, রোকেয়া প্রাচী প্রমুখ। তথ্যচিত্র একাত্তরের ক্যাম্পাস পরিচালনা করেছেন ফয়েজ রেজা। জন্মভূমির গান অনুষ্ঠানে গান করবেন শাফিন আহমেদ, আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, শিরোনামহীন, ব্রিগেড ’৭১। আরটিভিঅহল্যা নাটকটি লিখেছেন অয়ন চৌধুরী, পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, শ্রাবন্তী প্রমুখ। এ ছাড়া ম. হামিদের উপস্থাপনায় দেখানো হবে অনুষ্ঠান মুক্তিযুদ্ধে বাংলাদেশ হাসপাতাল। চ্যানেল ওয়ানবিচ কার্নিভাল নামে কক্সবাজার সমুদ্রসৈকতে আয়োজন করা হয়েছে কনসার্ট। বিকেল থেকে তা সরাসরি দেখানো হবে। চলমান ছবিতে নাটকে একক অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এটি লিখেছেন অরুণ চৌধুরী, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।বাংলাভিশনদুধখালীর টাইগার নাটকটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আহমেদ রুবেল, ইরেশ যাকের, দীপ্ত প্রমুখ। প্রাণের গান, জাগরণের গান অনুষ্ঠানের শিল্পীরা হলেন সুবীর নন্দী, শাম্মী আখতার, মাহমুদুজ্জামান বাবু, ফাহমিদা নবী ও আলম আরা মিনু। রাতে স্বাধীনতার গান অনুষ্ঠানের শিল্পী রথীন্দ্রনাথ রায়। দেশ টিভিআলোছায়া অন্ধকার টেলিছবি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, ত্রপা মজুমদার, ইরেশ যাকের প্রমুখ। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় থাকছে নাটক ভয়। এর অভিনয়শিল্পীরা হলেন তারিক আনাম খান, জয়া আহসান প্রমুখ। রাতে কল-এর গান অনুষ্ঠানে গান করবেন সুবীর নন্দী।