চ্যানেলে চ্যানেলে স্বাধীনতা দিবসের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈকতে গানে ভাসি কনসার্ট
কক্সবাজারের সমুদ্রসৈকতে আজ কনসার্টের আয়োজন করেছে মাছরাঙা টিভি। ‘প্রাণ আপ সৈকতে গানে ভাসি’ শিরোনামের এই কনসার্টে গান করবেন জেমস, মাকসুদ ও ঢাকা, সোলস, চিরকুট এবং রেডিও অ্যাক্টিভ। ছয় ঘণ্টার এই কনসার্ট শুরু হবে বিকেল চারটা দুই মিনিটে। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি।

নাইনটিন সেভেন্টি ওয়ান: ফ্রেন্ডস অব বাংলাদেশ
মুক্তিযুদ্ধে ভিনদেশি বন্ধুরা রেখেছিলেন বিশেষ অবদান। ভারতের বিমান মল্লিক ও শশাঙ্ক ব্যানার্জি, ব্রিটিশ সাবেক সাংসদ মাইকেল বার্নস, স্বেচ্ছাসেবী রজার গুইন এবং ব্যারিস্টার নোরা শরিফ নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। তাঁদের নিয়েই তানভীর আহমেদ নির্মাণ করেন তথ্যচিত্র নাইনটিন সেভেন্টি ওয়ান: ফ্রেন্ডস অব বাংলাদেশ। আজ একাত্তর টিভিতে দেখানো হবে রাত সাড়ে নয়টায়।

হীরক রাজার সেকাল-একাল
দেশ টিভিতে আজ সন্ধ্যায় প্রচারিত হবে ফান ম্যাগাজিন অনুষ্ঠান ‘হীরক রাজার সেকাল-একাল’। নাচের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে হীরক রাজার দরবারের বিভিন্ন কর্মকাণ্ড, বিচারের নমুনা আর জলসাঘরের জৌলুশ। আরও থাকছে তানভীর হোসেন প্রবাল, তাজিন আহমেদে পরিবেশনা।

বঙ্গ আমার জননী আমার
চ্যানেল নাইনে আজ রাত সোয়া নয়টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘বঙ্গ আমার জননী আমার’। অনুষ্ঠানে গান করবেন শাকিলা জাফর, আবিদা সুলতানা, রফিকুল আলম, তিমির নন্দী, ফাহমিদা নবী ও রুমানা ইসলাম।

‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে বিপাশা হায়াত ও আফজাল হোসেন
‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে বিপাশা হায়াত ও আফজাল হোসেন

‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। চ্যানেল আই পঞ্চমবারের মতো আজ আয়োজন করছে এই চিত্রাঙ্কন অনুষ্ঠান। আজ এখানে ছবি আঁকবেন দেশের বরেণ্য চিত্রশিল্পীরা। গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। উপস্থাপনা করবেন আফজাল হোসেন। পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। চ্যানেল আইয়ের প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটা পাঁচ মিনিটে। 

ছয় নম্বর সাক্ষী নাটকে রাইসুল ইসলাম আসাদ
ছয় নম্বর সাক্ষী নাটকে রাইসুল ইসলাম আসাদ