চ্যাপলিনের ছবি নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তিমান অভিনেতা চার্লি চ্যাপলিনের দুর্লভ একটি ছবি নিলামে উঠতে যাচ্ছে। মোরেস পার্ক নামের এক সংগ্রাহক ২০০৯ সালে সিনেমাটি মাত্র ৩ দশমিক ২০ ইউরোতে কিনেছিলেন। সেই ছবিই কিনা কয়েক লাখ ইউরোতে বিকোবে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে চ্যাপলিনকে জার্মানির একটি জেপলিন বিমান আকাশ থেকে নামিয়ে আনতে দেখা যায়। বিমানটি লন্ডনের আকাশে চক্কর দিচ্ছিল। ব্রিটিশ সেনাদের উৎসাহ দিতে সাত মিনিটের খুদে ছবিটি বানানো হয়েছিল বলে মত দিয়েছেন অনেকে। কেউ বলেছেন, এটা ছিল পরীক্ষামূলক একটা ছবি। আবার কেউ কেউ বলেছেন, চ্যাপলিনের অজান্তেই এটি বানানো হয়েছে। ছবিটির সংগ্রাহক পার্ক বলেছেন, ‘বেশ বিভ্রান্তিকর বিষয়। ছবিটি আমাদের সামনে অনেক প্রশ্ন রেখে গেছে।’ ২৯ জুন এটি নিলামে তোলা হবে। ওয়েবসাইট।