ছক থেকে বের হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহনেওয়াজ কাকলী
শাহনেওয়াজ কাকলী

যুদ্ধচিহ্ন শিরোনামে মুক্তিযুদ্ধ নিয়ে শাহনেওয়াজ কাকলী তৈরি করেছেন একটি নাটক। মুক্তিযুদ্ধের নাটক-চলচ্চিত্র নিয়ে এ নির্মাতার ভাবনা এমন, ‘মুক্তিযুদ্ধের নাটক-সিনেমায় মোটা দাগে আমরা যা দেখি, কয়েকজন মুক্তিযোদ্ধা, একজন রাজাকার, যুদ্ধ ও নারীর প্রতি অবমাননা—আমার মনে হয়, এ বিষয়গুলো এখন গৎবাঁধা হয়ে গেছে। তাই বিষয় ও উপস্থাপনায় নতুনত্ব প্রয়োজন—ছক থেকে বের হতে হবে। বুঝতে হবে, আমরা ২০১৩ সালে দাঁড়িয়ে নাটক বা সিনেমাটি তৈরি করছি। তাই কাজেও তার ছাপ থাকা আবশ্যক।’