প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নান্দনিক সাজসজ্জা, প্রদীপ প্রজ্বালন, বাদ্যযন্ত্রের উল্লাস, সংগীত, নৃত্য পরিবেশনা আর নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল শুরু হলো বটতলার প্রতিষ্ঠাবার্ষিকীর নাট্যোৎসব। ‘ছড়াই স্বপ্নবীজ আকাশতলে’ স্লোগান ধারণ করে উৎসবের আয়োজন করেছে দলটি।
শুক্রবার সন্ধ্যায় এই নাট্যোৎসবের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রামেন্দু মজুমদার, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, লাকি ইনাম, সারা যাকের প্রমুখ। আলোক প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নাচের দল তুরঙ্গমী পরিবেশন করে উদ্বোধনী কোরিওগ্রাফি ‘অনামিকা সাগরকন্যা’।
উদ্বোধন শেষে সন্ধ্যা সাতটায় শুরু হয় বটতলার নতুন প্রযোজনা দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া।