ছবি এঁকেছে শিশু একাডেমীর শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল শিশু একাডেমী। গতাকল সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করে শিশুরা। দুপুর থেকে তারা এঁকেছে শোক দিবসের ছবি। বিকেলে ছিল দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুকে নিয়ে একাডেমী থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বই নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ।
এখানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন এবং সভাপতিত্ব করেন চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।