ছবি ও ধাঁধা

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে রোহান উধাও। স্কুলের ছাত্রাবাস থেকে অপহরণ করা হয়েছে তাকে। দেশজুড়ে প্রশাসন তটস্থ। ছেলেকে উদ্ধার করতে হবে। কিন্তু এখনো জানা যায়নি কে অপহরণ করেছে। তদন্ত চলছে। কিছুদিন পরে মন্ত্রীর কাছে অপহরণকারীর ফোন আসে। তাঁর দাবি, তাঁর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে দিলেই তবে পাওয়া যাবে রোহানকে। ধরা পড়া এড়াতে দেশের বিভিন্ন জায়গায় রোহানকে নিয়ে ঘুরে বেড়ায় সে। সে একজন আইটি বিশেষজ্ঞও। তাই তাঁর অবস্থানও ধরতে পারছে না প্রশাসন। মন্ত্রীর সঙ্গে চলতে থাকে তাঁর দর-কষাকষি।
কে এই অপহরণকারী? তিনি বিশেষ কেউ নন। একজন সাধারণ মানুষ। নাম তাঁর নির্মল কুমার। পেশায় ইন্টারনেটের খুঁটিনাটি সারাইকারী। একদিন স্কুলে যাওয়ার সময় ব্রিজ ভেঙে পড়লে মারা যায় তাঁর ছেলে অপু। ছেলের শোকে এমনই পাগলাটে এক সিদ্ধান্ত নেয় নির্মল। বুঝিয়ে দিতে চায়, সাধারণ মানুষ হোক আর উচ্চবিত্ত, ছেলের মায়া সবার কাছে একই। পাঠক, ২০১৬ সালে ভারতে নির্মিত এই ছবির নাম মাদারি। সামাজিক রোমাঞ্চকর ধাঁচের ছবিতে অভিনয় করেছেন ভারতের খান খানদানের একজন। বলতে হবে, নির্মল কুমার ও রোহান চরিত্রে অভিনয়কারী অভিনয়শিল্পীর নাম এবং পরিচালকের নাম কী?
ছবি ধাঁধার উত্তর:
নির্মল কুমার: ইরফান খান, রোহান গোস্বামী: বিশেষ বনশাল, পরিচালক: নিশিকান্ত কামাত