ছবি ও ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রজুড়ে বেড়ে চলেছে রক্তচোষা। যাকেই সামনে পায়, তাকেই কামড়ে দেয়। অমনি সে-ও হয়ে যায় আরেকটি রক্তচোষা। এমন সময় বুসানের দিকে যাত্রীবাহী ট্রেনে সিউক উ ও তার শিশুকন্যা সো-আন যাত্রা করে। কিন্তু ট্রেনেও ঢুকে পড়ে রক্তচোষা। একেক করে বাড়তে থাকে সে সংখ্যা। সিউক উ ও সো-আন বাঁচতে ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায় যায়। শেষ পর্যন্ত ট্রেনটি একটি স্টেশনে থামে। দ্রুত দৌড়ে তারা অন্য একটি ট্রেনের চলন্ত ইঞ্জিনে ওঠে পড়ে। পেছনে ধাওয়া করছে শত শত রক্তচোষা। কিন্তু রক্তচোষাগুলো ধরতে পারে না ইঞ্জিন। ইঞ্জিন ছুটে চলে নতুন উদ্দেশ্যে। সিউক উ দেখতে যায় ইঞ্জিনচালককে, ভড়কে যায় সে। ইঞ্জিন চালাচ্ছে আরেক রক্তচোষা। কী করবে, ভেবে পায় না উ। এরই মধ্যে চালকের আসন থেকে রক্তচোষা উঠে আসে। ধস্তাধস্তি শুরু হয় উর সঙ্গে। একসময় ইঞ্জিন থেকে রক্তচোষাকে ফেলে দেয় উ। কিন্তু আরেক ভয় তাকে নিমেষেই বন্দী করে ফেলে। ধস্তাধস্তির সময় রক্তচোষা কামড় বসিয়ে দিয়েছে উর হাতে। উ-ও কিছুক্ষণের মধ্যেই রক্তচোষায় রূপান্তরিত হবে। সামনেই ভয়ার্ত চেহারায় দাঁড়িয়ে আছে মেয়ে সো-আন। আরেকটু পরই মেয়েকে সে কামড়ে দেবে। ভাবতে পারে না উ। কী করবে সে এখন?

পাঠক আলোচ্য দৃশ্যটুকু কোরিয়ার বক্স অফিস সফল অন্যতম একটি চলচ্চিত্রের। পরিচালনা করেছেন ইয়ান সা হো। বলতে হবে ছবিটির নাম, সিউক উ ও সো-আন চরিত্রে রূপদানকারী অভিনয়শিল্পীর নাম কী?

ছবি ধাঁধার উত্তর:

ছবির নাম:ট্রেনটুবুসান, সিউক উ: গং ইও, সো-আন: কিম সু-আন