ছবি ও ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাপ্টেন ভন ট্রাপের ঘরটিই যেন একটি ক্যান্টনমেন্ট। স্ত্রী মারা যাওয়ার পর সাত ছেলেমেয়েকে গড়েছেন তাঁর অধস্তন সৈনিকদের মতোই। বাঁশির শব্দে তিনি দিকনির্দেশনা দেন তাদের। ছেলেমেয়েরাও স্যালুট ঠুকে বাবাকে জানিয়ে দেয় বেশ নিয়ম মানছে তারা। কিন্তু আদতে দুষ্টুমিতে ওস্তাদ সাতজনই। তাই ওদের দেখাশোনার জন্য যাকেই রাখা হয়, কিছুদিন পরই তিনি পালিয়ে বাঁচেন। গান ও পাহাড়ে চড়তে ভালোবাসেন নান হতে চাওয়া অস্ট্রিয়ান নারী মারিয়া। কিন্তু কিছুতেই নান হওয়ার কাঠখোট্টা জীবনে ঢুকতে পারছিলেন না তিনি। দায়িত্ব পরে ভনট্রাপের সন্তানদের দেখাশোনা করার। ঘরে এসে এমন ক্যান্টমেন্টের মতো ধরাবাঁধা জীবন দেখে ভরকে যান মারিয়া। আর বাচ্চাদের দুষ্টুমিতে হন চমকিত। কিন্তু কিছুদিনের মধ্যেই ছেলেমেয়েদের মন জয় করে ফেলেন তিনি। ক্যান্টনমেন্টের মতো ঘর তখন পরিণত হয় আনন্দালয়ে।

পাঠক, এই অংশটুকু একটি বিখ্যাত মিউজিক্যাল চলচ্চিত্রের চুম্বকাংশ। বলতে হবে ছবির অভিনয়শিল্পী মারিয়া ও ক্যাপ্টেন ভন ট্রাপের নাম কী? এবং ছবিটির নাম কী?

 ছবি ও ধাঁধার উত্তর: l ছবির নাম: চিলড্রেন অব হ্যাভেন l পরিচালক: মাজিদ মাজিদি l আলি: আমির ফাররোখ হাশেমি