ছবি ও ধাঁধা
দারিদ্র্যক্লিষ্ট ঘরে উপার্জনের একমাত্র সম্বল ছিল সাইকেলটি। একদিন কাজ করার সময় সেটি খোয়া যায়। হন্যে হয়ে খুঁজে বেড়ান শহরজুড়ে বাপ আন্তোনিও রিচি ও ছেলে ব্রুনো রিচি। পাওয়া যায়নি কোথাও। কিন্তু চাকরি করতে গেলে সাইকেল চাই তাঁর। একদিন আড়ালে একটি সাইকেলের ওপর চোখ পড়ে আন্তোনিওর। ছেলে ব্রুনোকে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দিলেন দূরে। ছেলের সামনে কেমন করে চুরি করবেন? ব্রুনো চলে গেলে এদিক-ওদিক তাকিয়ে সাইকেল নিয়ে ভোঁ দৌড়। কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা খেয়ে গেলেন। ছোট্ট ছেলে ব্রুনো দেখল চুরির দায়ে চড়-থাপ্পড় খাচ্ছেন বাবা। দৌড়ে গেল বাবার কাছে। ব্রুনোকে দেখে মায়া লাগে সবার। ছেড়ে দেওয়া হয় বাবা-ছেলেকে। আন্তোনিও ছেলের হাত ধরে হাঁটতে থাকেন। রাগে, ক্ষোভে, অপমানে ছেলের সামনেই কেঁদে ফেলেন তিনি।
ওপরের অংশটুকু বিখ্যাত ছবির একটি দৃশ্য। ছবিটি চলচ্চিত্রের ইতিহাসে নতুন ধারার পথিকৃৎ। ইতালিয়ান নিওরিয়েলিজম বললেই ছবিটির নাম আসে সবার আগে। অস্কারে প্রথম বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে ছবিটি পুরস্কার পায়।
পাঠক, বলতে হবে ছবিটির নাম, পরিচালকের নাম এবং আন্তোনিও রিচি ও ব্রুনো রিচির চরিত্রে অভিনয়কারী অভিনেতার নাম।
ছবি ও ধাঁধার উ ত্ত র
* ছবির নাম : বাইসাইকেল থিভস
* পরিচালক: ভিত্তরিও ডি সিকা
* অভিনয়শিল্পী: লাম্ব্যার্তো মাজ্জিওরানি ও এনসো এস্তাইওলা